
ফাইল চিত্র
শেষ আপডেট: 23 September 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: 'ইদানীং দাদাকে নিয়ে এমন খবর ছড়াচ্ছে... কেন জানি না।' বর্ষীয়ান নাট্যকার মনোজ মিত্রর মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় এমনই জানালেন তাঁর ভাই অমর মিত্র। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনোজ মিত্র। রাখা হয়েছে ভেন্টিনেশনে।
বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছেন এই কিংবদন্তী শিল্পী। চলতি বছর তিন বার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার শ্বাস কষ্ট ও বুকে ব্যথা শুরু হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগরের হার্ট রিসার্চ সেন্টারে। বর্ষীয়ান শিল্পীর অসুস্থতার খবরে সোমবার সকাল থেকেই মন খারাপ নাট্যজগতের। তার মধ্যে এমন খবরে বিরক্ত অনেকেই।
এনিয়ে অমর মিত্র জানান, 'চিকিৎসকরা আশা করছেন। একদম নেগেটিভ নয় এখনই। তবে, যেহেতু ওঁর অবস্থা সঙ্কটজনক তাই আমরা খুবই চিন্তিত রয়েছি।' তিনিও এও জানান সোমবার দুপুরে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন কিংবদন্তী নাট্যকারের মেয়ে। বাকি আরও তথ্য তারপর জানা যাবে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কম রয়েছে তাই রক্তচাপ কম। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।