
শেষ আপডেট: 21 May 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো: একজন রূপোলি পর্দায় এলে হল ফেটে পড়ে উচ্ছ্বাসে। অপরজনের নানা ধরনের চরিত্রে অভিনয়ের মুন্সিয়ানায় মুগ্ধ দর্শক। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) এবং শাহরুখ খান দু'জনেই অভিনেতা হলেও দুজনের গায়ে লেগে আছে চরিত্রাভিনেতা এবং সুপারস্টারের তকমা। তবে, তাঁর জন্য পরস্পরের প্রতি সম্মান মোটেই কম নেই এই দুই অভিনেতার (Manoj Bajpayee respects Shahrukh Khan)।
যেভাবে বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা গড়ে তুলেছেন কিং খান সেই লড়াইকে সম্মান জানাতেই হয়। মত মনোজের। আজ শাহরুখ খানের অবস্থান দেখে তিনি অত্যন্ত গর্বিত বোধ করেন এমনই জানান অভিনেতা।

মনোজের কথায়, মাত্র ২৫ বছর বয়সে পুরো পরিবারকে হারিয়ে ফেলেছিলেন শাহরুখ। গোটা পৃথিবীটাই এলোমেলো হয়ে গিয়েছিল তখন তাঁর কাছে। সেখান থেকে যেভাবে তিনি নিজের জগৎ তৈরি করেছেন তা কুর্ণিশযোগ্য। নিজের কাজ দিয়েই গোটা দুনিয়ার কাছে শাহরুখ থেকে কিং খান হয়ে উঠেছেন তিনি।

মনোজ বাজপেয়ীর দাবি তিনি এবং আরও কয়েকজন বন্ধু শাহরুখের কেরিয়ারের একদম শুরু থেকে দেখেছেন তাঁর যাত্রাপথ। কীভাবে সব হারিয়ে শূন্য থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন মনোজ তাও জানেন তিনি। সেই কারণেই তাঁর প্রতি শ্রদ্ধা বোধটা আরও বেশি, বক্তব্য মনোজের। প্রথম দিকে তাঁরা প্রায় রোজই দেখা করতেন একে অপরের সঙ্গে। একইসঙ্গে অডিশন পর্ব চলতো তাঁদের। তবে, সেই পর্ব পেরিয়ে এখন তাঁরা দু'জনেই ব্যস্ত নিজেদের কাজে। ফলে, আগের মতো দেখা করা সম্ভব হয় না। জানান মনোজ।
নোবেল দিনে চার লাখ টাকার মাদক নিতেন! দাবি প্রাক্তন স্ত্রীর, ডিবি-র অফিসে হাজিরা দিলেন তিনি