Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, মুক্তির দিনক্ষণ নিজেই জানিয়ে দিলেন মনোজ বাজপেয়ী

অভিনেতা মনোজ বাজপেয়ীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, মুক্তির দিনক্ষণ নিজেই জানিয়ে দিলেন মনোজ বাজপেয়ী

‘দ্য ফ্যামিলি ম্যান ৩’

শেষ আপডেট: 29 March 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা মনোজ বাজপেয়ীর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগেই অ্যামাজন প্রাইম ভিডিও জানিয়েছিল, সিরিজটি ২০২৫ সালে মুক্তি পাবে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, এই সিরিজটি নভেম্বরে মুক্তি পেতে চলেছে। 

মনোজ বাজপেয়ী জানিয়েছেন, এই সিজনে নতুন সংযোজন হলেন জয়দীপ আহলাওয়াত। তিনি বলেন, “দ্য ফ্যামিলি ম্যান ৩ নভেম্বরেই মুক্তি পাচ্ছে। অনেকেই জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। দুই বছর আগে আমরা জয়দীপ আহলাওয়াতকে কাস্ট করেছি। 'পাতাল লোক' সিজন ২-এ দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন ৩-তেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।”  

এর আগে, ফিল্মফেয়ার-কে একটি সূত্র জানিয়েছিল, “এই সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ীর চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকরা।”  

রাজ নিদিমোরু, কৃষ্ণ ডিকে এবং সুমন কুমারের লেখা ‘দ্য ফ্যামিলি ম্যান’ একটি জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার সিরিজ। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার পর থেকেই এটি বিপুল জনপ্রিয়তা পায়। ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সামান্থা রুথ প্রভু।

সম্প্রতি, শুটিং শেষ হওয়ার পর পরিচালক রাজ ও ডিকে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লেখেন, "দ্য ফ্যামিলি ম্যান ৩-র শুটিং শেষ! এত কঠিন শুটিংয়ের পর দারুণ এক টিমের সঙ্গে কাজ করে আনন্দ পেলাম।" তবে এখনও নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।


```