Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শনিবার রাত ১২টায় সেই মাহেন্দ্রক্ষণ, জন্মদিনের আগে কেমন সাজছে কিং খানের 'মন্নত'?

গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা, কিং খানের বাড়ির সামনে অপেক্ষা করে তাঁকে এক ঝলক দেখবে বলে।

শনিবার রাত ১২টায় সেই মাহেন্দ্রক্ষণ, জন্মদিনের আগে কেমন সাজছে কিং খানের 'মন্নত'?

শাহরুখ খান

শেষ আপডেট: 31 October 2024 17:00

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েকটা দিন বাকি। তারপরই ২ নভেম্বর। এই দিনটা শাহরুখ খান ভক্তদের কাছে উৎসবের দিন। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা, কিং খানের বাড়ির সামনে অপেক্ষা করে তাঁকে এক ঝলক দেখবে বলে। গোটা মুম্বই জুড়ে এদিন চলতে থাকে কিং খানের জন্মদিনের সেলিব্রেশন। 

তবে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তার আয়োজন। আজ দীপাবলি। ফলে আলোয় সেজে উঠেছে গোটা মন্নত। জন্মদিন উপলক্ষে গোটা দেশ জুড়ে নানা ফ্যান ক্লাব আয়োজন করে পার্টি। কিং খানকে এই বিশেষদিনে কাছ থেকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্তরা হাজির হয়ে যান মন্নতের সামনে।

আগামী শনিবার সেই বিশেষ দিন। তার জন্মদিনের আগেই এবার পড়ে গিয়েছে দীপাবলি। সেই উপলক্ষ্যেই সেজে উঠেছে শাহরুখের মন্নত। ফলে একেবারে দু'টি উৎসব পালনকে কেন্দ্র করে সেজে উঠলো কিং খানের মন্নত। অর্থাৎ কেবল দীপাবলি নয়, কিং খানের জন্মদিন সেলিব্রেশনের জন্যও সাজানো হল মন্নতকে।

সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার জন্মদিন। তাই শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে সেলিব্রেশন ও পার্টি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এদিন শাহরুখ খানের বাড়ির সামনে অনুরাগীরা ভিড় জমাবে। মধ্য রাতে চলতে সেলিব্রেশন। 

মন্নতের ব্যালকনিতে এসে দাঁড়াবেন কিং খান। ডায়লগ থেকে শুরু করে সিগনেচার পোজ, সবই করবেন ভক্তদের জন্য। প্রতিবারের মতো এবারও মোতায়িত থাকবে বহু পুলিশ। বিপুল সংখ্যক অনুরাগীদের সামাল দিতে প্রতিবছরই নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়। 

ভক্তরা মন্নতের সামনে জন্মদিনের দিন সাজিয়ে রাখেন উপহার। প্রতিবারই ঘড়ির কাঁটা মিলিয়ে রাত ১২টার পর শাহরুখ খান হাজির হন মন্নতের ব্যালকনিতে। আবারও চলতি বছর সেই মহেন্দ্রক্ষণের জন্যই মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা।


```