Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mandira Bedi: পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলি! প্রবল ট্রোল, ইনস্টার কমেন্ট বক্সই বন্ধ করে দিলেন মন্দিরা

দ্য ওয়াল ব্যুরো: স্বামী মারা গেছেন একবছরও হয়নি। রাজ কৌশলের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে অঝোরে কাঁদতে দেখা গিয়েছিল স্ত্রী মন্দিরা বেদিকে (Mandira Bedi)। প্রয়াত স্বামীর স্মৃতিতে আবেগঘন বার্তাও দিয়েছিলেন মন্দিরা। কিন্তু বছর ঘোরার আগেই তাঁকে

Mandira Bedi: পুরুষ বন্ধুর সঙ্গে জলকেলি! প্রবল ট্রোল, ইনস্টার কমেন্ট বক্সই বন্ধ করে দিলেন মন্দিরা

শেষ আপডেট: 5 May 2022 07:46

দ্য ওয়াল ব্যুরো: স্বামী মারা গেছেন একবছরও হয়নি। রাজ কৌশলের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে অঝোরে কাঁদতে দেখা গিয়েছিল স্ত্রী মন্দিরা বেদিকে (Mandira Bedi)। প্রয়াত স্বামীর স্মৃতিতে আবেগঘন বার্তাও দিয়েছিলেন মন্দিরা। কিন্তু বছর ঘোরার আগেই তাঁকে দেখা গেল সুইমিং পুলে জলকেলি করতে, তাও আবার অন্য এক পুরুষ বন্ধুর সঙ্গে! মন্দিরা বেদির পোস্ট করা সেই ছবি নিয়ে ট্রোলের বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় (Instagram)। অভিনেত্রীকে তুমুল কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল। এবার তা এড়াতে অন্য রাস্তা নিলেন তিনি।

আরও পড়ুন: করোনা কেড়ে নিয়েছিল দু'পা, এখন হেঁটেই বাড়ি ফিরবেন রিমা, বড় সাফল্য এসএসকেএমের

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন মন্দিরা (Mandira Bedi)। সেখানে আর কেউ কোনও কমেন্ট আপাতত করতে পারবেন না। ট্রোল, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ এড়াতে এই পন্থাই নিতে হয়েছে তাঁকে।

সম্প্রতি মন্দিরা বেদি (Mandira Bedi) যে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে সুইমিং পুলে দাঁড়িয়ে সেলফি তুলেছেন মন্দিরা। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন আরও একজন পুরুষ। তিনি মন্দিরার ছোটবেলার বন্ধু। মন্দিরা এই ছবির ক্যাপশনে সেই বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, হ্যাপি বার্থডে আদি। এই ছবিটাই সব কথা বলে দেয়। তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আমরা দুজন দুজনকে কতদিন ধরে চিনি, আমাদের রসায়নটা ঠিক কী আর আমি তোমাকে কতটা বিশ্বাস করি, সবটা বলে দেয় এই ছবি। আশা করি আরও অনেক সাফল্য সুখ আর ভালবাসা তুমি পাও। ১৭ বছর বয়স থেকে তুমি আমার বন্ধু, ভালবাসি।

মন্দিরার (Mandira Bedi) এমন পোস্টের পর থেকেই কার্যত তোলপাড় পড়ে গেছে। একটি ছবিতে আবার দেখা গেছে, সেই পুরুষ বন্ধুর নাকের ফুটোয় আঙুল ঢুকিয়ে দিয়েছেন মন্দিরা, ছবি তুলেছেন সেই পোজেই।

গত ফেব্রুয়ারি মাসেও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রয়াত রাজ কৌশলের উদ্দেশে স্মৃতিমেদুর পোস্ট করেছিলেন মন্দিরা বেদি। দুজনের ছবি পোস্ট করে লিখেছিলেন, আজ যদি তুমি বেঁচে থাকতে এবছর আমাদের ২৩ তম বিবাহবার্ষিকী হত। কিন্তু আদি নামক বন্ধুর সঙ্গে এমন ছবি দেখে প্রয়াত রাজ কৌশলের প্রতি মন্দিরার প্রেমকে ভুয়ো তকমা দিয়েছেন কেউ কেউ। কটাক্ষ, ট্রোলিং এড়াতে তাই ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হত তাঁকে।


```