Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপারফিট মন্দিরা বেদী! সাতসকালে ওয়ার্ক আউটের সেলফি যেন ঘুম ওড়াল ফ্যানদের

দ্য ওয়াল ব্যুরো: নব্বই দশক থেকে বলিউডের অন্যতম বিখ্যাত চরিত্রাভিনেত্রী তিনি। এক সময়ে ক্রিকেট জগৎ মাতিয়েছিলেন দুরন্ত, স্মার্ট, আধুনিক সঞ্চালনাকে হাতিয়ার করে। আর এখন তিনি অন্যতম ফিটনেস মডেল। তিনি মন্দিরা বেদী। আজ মন্দিরার ছবি দেখে ঘুম উড়ে গ

সুপারফিট মন্দিরা বেদী! সাতসকালে ওয়ার্ক আউটের সেলফি যেন ঘুম ওড়াল ফ্যানদের

শেষ আপডেট: 2 December 2021 11:07

দ্য ওয়াল ব্যুরো: নব্বই দশক থেকে বলিউডের অন্যতম বিখ্যাত চরিত্রাভিনেত্রী তিনি। এক সময়ে ক্রিকেট জগৎ মাতিয়েছিলেন দুরন্ত, স্মার্ট, আধুনিক সঞ্চালনাকে হাতিয়ার করে। আর এখন তিনি অন্যতম ফিটনেস মডেল। তিনি মন্দিরা বেদী। আজ মন্দিরার ছবি দেখে ঘুম উড়ে গেছে সোশ্যাল মিডিয়ার। আয়নার সামনে তোলা একটি ছবি পোস্ট করেছেন মন্দিরা। টানটান পেটের প্রতিটি পেশি স্পষ্ট ফুটে উঠেছে ছিপছিপে কোমরের সঙ্গেই মানানসই বাকি শরীর। ফিটনেসকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি, এই ৪৯ বছর বয়সে!FABULOUSLY FIT at 49! - Rediff.com moviesপ্রায় প্রতিদিন সকালেই মন্দিরা ওয়ার্কআউট করার সময় নিজের একটি ছবি পোস্ট করেন, সঙ্গে অনুপ্রেরণামূলক ক্যাপশন লেখেন। এদিনও তেমনই একটি ছবি দেন তিনি। অনেকেই সেই নজরকাড়া ছবি দেখে উৎসাহ দিয়েছেন অভিনেত্রীকে, ফটোগ্রাফার অতুল কাশবেকর কমেন্টে লিখেছেন, ‘ওয়াও ম্যান্ডি, তোমার একাগ্রতা, নিষ্ঠা সত্যিই সম্মান এবং প্রশংসা পাওয়ার যোগ্য।’SEE: Why Mandira Bedi is not afraid of her age - Rediff.com Get Aheadএই বছরের শুরুতেই স্বামী রাজ কৌশলকে হারিয়েছেন মন্দিরা বেদী। আচমকা হৃদরোগে মারা যান তিনি। মন্দিরা তারপর থেকে একাকীত্ব ভুলতে আরও বেশি করে নিজের পছন্দের কাজে মন দিয়েছেন, অর্থাৎ শরীরচর্চা করছেন। তিনি প্রায়ই নিজের ইনস্টা প্রোফাইলে শরীরচর্চার বিষয়ে নানা মোটিভেশনাল লেখা, ছবি, ভিডিও শেয়ার করেন। কিছুদিন আগেই স্কোয়াট করার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘মেকিং মর্নিং গো আউট’। আরও কিছুদিন আগেই হ্যান্ড স্ট্যান্ড করার একটি ভিডিও শেয়ার করে নেট দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন। ভিডিওটিতে দেখা যায়, পরপর মোট এগারো বার হ্যান্ড স্ট্যান্ড করেন তিনি। সঙ্গে লেখেন, এরকম তিন সেট হেড স্ট্যান্ড করেছেন অর্থাৎ মোট ৩৩টা। সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।Entertainment News | Mandira Bedi Shares Her Video Doing a Headstand, Says 'It Helps Keep My Anxiety at Bay' | ? LatestLY শাহরুখ-কাজলের বিখ্যাত ‘ডিডিএলজে’-তে অভিনয় দিয়ে শুরু করে জনপ্রিয় টেলিভিশন শো ‘সিআইডি’, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘শান্তি’-তে দুর্দান্ত অভিনয় মন্দিরা বেদীকে পরিচিতি এনে দিয়েছিল। এছাড়াও ফেম গুরুকুল, ইন্ডিয়ান আইডল জুনিয়র-সহ বেশ কিছু শো-ও তিনি হোস্ট করেছেন। বিখ্যাত ওয়েব সিরিজ ‘থিঙ্কিজস্থান’-এর দুটি সিজনেই তাঁর অভিনয় চোখে পড়ার মত। প্রভাস এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ২০১৯-এর বেস্ট থ্রিলার মুভি ‘শাহু’ তে শেষ দেখা গেছে মন্দিরা বেদীকে।Mandira Bedi says time to begin again in new Instagram post - Movies Newsপ্রসঙ্গত, রাজ কৌশল ও মন্দিরা বেদীর প্রথম সন্তান বীর গত বছর দশ বছর পূর্ণ করেছে। তার পর দম্পতি জানিয়েছিলেন, তাঁরা একটি কন্যা সন্তান দত্তক নিতে ইচ্ছুক। এর পরে তারা নামে একটি কন্যা সন্তান দত্তকও নেন অভিনেত্রী। আপাতত দুই সন্তান, অভিনয় আর পছন্দের শরীরচর্চা নিয়ে ভালই আছেন মন্দিরা।

```