Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শরীরে শুধুই ভেজা সাদা শাড়ি, মন্দাকিনী গাছের পিছনে যেতেই এ কী করেন রাজ কাপুর

প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন বলিউডের এক সাহসী মুখ—মন্দাকিনী। রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা ময়েলি’ যেন একসঙ্গে তাঁকে খ্যাতি ও বিতর্ক, দুই-ই এনে দিয়েছিল।

শরীরে শুধুই ভেজা সাদা শাড়ি, মন্দাকিনী গাছের পিছনে যেতেই এ কী করেন রাজ কাপুর

মন্দাকিনী ও রাজ কাপুর

শেষ আপডেট: 25 April 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন বলিউডের এক সাহসী মুখ—মন্দাকিনী। রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা ময়েলি’ যেন একসঙ্গে তাঁকে খ্যাতি ও বিতর্ক, দুই-ই এনে দিয়েছিল। ছবির গঙ্গা চরিত্রে অভিনয় করে তিনি শুধু দর্শকের মন জয় করেননি, নিজেকে সম্পূর্ণ উজার করে দিয়েছিলেন ক্যামেরার সামনে।

তবে এই সাহসী পদক্ষেপের পিছনে যিনি ছিলেন নীরব প্রেরণা, তিনি রাজ কাপুর। মন্দাকিনী নিজেই বহুবার বলেছেন, গঙ্গা হয়ে ওঠার পুরোটাই রাজজির হাতে গড়া। সেই ছবির শ্যুটিং ঘিরেই ছিল বহু অজানা মুহূর্ত, ছিল অস্বস্তির রাত, ঠান্ডা জলে বারবার ভেজা, আর ছিল এমন এক স্মৃতি, যা আজও তাঁকে শিউরে দেয়।

শ্যুট হচ্ছিল ছবির বিখ্যাত গান—‘তুঝে বুলায়ে ইয়ে মেরি বাহে’। সাদা ফিনফিনে শাড়িতে ঝরনার নিচে বারবার ভিজতে হচ্ছিল তাঁকে, কারণ রাজ কাপুরের মনোমত হচ্ছিল না দৃশ্যটি। ভিজে পোশাক বদলাতে হয়েছিল খোলা আকাশের নিচেই—সেটের একটু দূরে, এক বড় গাছের আড়ালে।
ঠিক সেই সময়ই ঘটে সেই ঘটনা। পোশাক বদলানোর সময় হঠাৎই টের পান, আশপাশে কেউ ঘুরছে। উঁকি মেরে দেখেন, রাজ কাপুর বসে ধূমপান করছেন। থমকে গিয়েছিলেন তিনি। 

রাজজি টের পাননি পাশেই কী চলছে। পর মুহূর্তেই মন্দাকিনী গিয়েছিলেন তাঁর সামনে, সব খুলে বলেছিলেন। রাজজির প্রতিক্রিয়া ছিল আশ্চর্য রকম সংবেদনশীল। কথা দিয়েছিলেন—এই রকম পরিস্থিতি আর হবে না। এবং কথা রেখেছিলেন।

‘রাম তেরি গঙ্গা ময়েলি’ একদিকে যেমন বক্স অফিসে রেকর্ড গড়েছিল, তেমনই বিতর্কের ঝড় তুলেছিল। গঙ্গা ও রামের নামকে কেন্দ্র করে তৈরি এই চলচ্চিত্রের বিশেষ কিছু দৃশ্য নিয়ে দেশজুড়ে শুরু হয়েছিল আলোচনা। বিশেষত সেই গানটি, যেখানে ভেজা শাড়িতে মন্দাকিনীর শরীরী ভাষা তৈরি করেছিল আলোড়ন।


```