Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাইবার-সচেতনতায় উদ্যোগী দেব! ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অরুণিমা, মানালি

দ্য ওয়াল ব্যুরো: সাইবার ক্রাইম। শব্দটা এখন আর মোটেও নতুন নয়, সর্বব্যাপী ইন্টারনেটের কল্যাণে। যেন আর পাঁচটা অপরাধের মতোই এ-ও এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। ওয়েব মাফিয়াদের ফাঁদে পা দিয়ে বিপদে পড়ার ঘটনা আকছার সামনে আসে আজকাল। আর এই তালিকায় সেলিব্

সাইবার-সচেতনতায় উদ্যোগী দেব! ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অরুণিমা, মানালি

শেষ আপডেট: 12 September 2019 08:35

দ্য ওয়াল ব্যুরো: সাইবার ক্রাইম। শব্দটা এখন আর মোটেও নতুন নয়, সর্বব্যাপী ইন্টারনেটের কল্যাণে। যেন আর পাঁচটা অপরাধের মতোই এ-ও এক নিত্যনৈমিত্তিক ব্যাপার। ওয়েব মাফিয়াদের ফাঁদে পা দিয়ে বিপদে পড়ার ঘটনা আকছার সামনে আসে আজকাল। আর এই তালিকায় সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, কেউ বাদ নেই। ঠিক যেমন সাইবার ক্রাইমের ফাঁদে পড়েছেন টলিউডের অভিনেত্রী অরুণিমা ঘোষ। আর সেই কাহিনিই তিনি শেয়ার করলেন অভিনেতা দেবের সঙ্গে। দেব এন্টারটেনমেন্টের টুইটার পাতায় প্রকাশিত হল সেটি। অরুনিমা জানান, একটি লোক প্রথমে তাঁকে দিনের পর দিন ইনস্টাগ্রামে একের পর এক মেসেজ পাঠাতে শুরু করে। প্রথমে খুব সাধারণ কথা বলে, তার পরে আরও কিছু ভাল-ভাল কথা বলে ভাব জমায়। কিন্তু এর পরেই শুরু হয় সমস্যা। সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগত থেকে রিয়্যালিটিতেও বিরক্ত করতে শুরু করে লোকটি। অরুণিমার বাড়ি থেকে শপিং মল সর্বত্রই পিছু নেওয়া শুরু করে। এমনই এক ভয়ানক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী অরুণিমা। বার্তা দিয়েছেন, সচেতন না হলেই সাইবার অপরাধের ফাঁদে আটকে যাওয়ার ঘোর সম্ভাবনা রয়েছে। কখন, কী ভাবে নিজেদের অজান্তেই শিকার হয়ে যাবেন, তা হয়তো বুঝতেই পারবেন না নেটিজেনরা। দেখুন তাঁর বক্তব্যের ভিডিও। https://twitter.com/DEV_PvtLtd/status/1171452966680711168? অরুণিমা একা নন, সদ্য রিলিজ় হওয়া সিনেমা গোত্রর অভিনেত্রী মানালি দে-রও একই অভিজ্ঞতা রয়েছে। তিনিও অরুণিমার মতোই সাইবার ফাঁদে পড়ার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাঁর অভিজ্ঞতার কথা জানতে দেখুন ভিডিও। https://twitter.com/DEV_PvtLtd/status/1170581910608695297? ইন্টারনেট জগতের এই অপরাধের ঘটনার উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় এবং দেবের নতুন ছবি ‘পাসওয়ার্ড’। পরমব্রত-পাওলি অভিনীত ছবিটি মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর। এর আগেই সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন দেব। তাঁর কথায়, “শুধু সিনেমা করা নয়, সচেতনতা গড়ে তোলাও আমাদের দায়িত্ব। সেই কারণেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স পেজের তরফে সাধারণ মানুষ থেকে অভিনেত্রী-- সকলের হেনস্থার কথা শেয়ার করে সকলকে সচেতন করা হচ্ছে। বক্তব্য একটাই, সতর্ক থাকুন, কারণ আপনিও নজরবন্দি।”

```