Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘আপনি আমার ইলিশ!’ শোয়ের মাঝে সরষের তেল হাতে জয়াকে প্রেম নিবেদন

গত মাসে সাতটি এপিসোডের এক ব্ল্যাক কমেডি জঁরের সিরিজ ‘জিম্মি’ মুক্তি পেয়েছে হইচই-তে। পরিচালনায় আশফাক নিপুন। আর অভিনয়ে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। পরিচালকের পরিশ্রম এবং অভিনেত্রীর অভিনয় কোনওটাই বিফলে যায়নি।

‘আপনি আমার ইলিশ!’ শোয়ের মাঝে সরষের তেল হাতে জয়াকে প্রেম নিবেদন

জয়া আহসান

শেষ আপডেট: 6 May 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: গত মাসে সাতটি এপিসোডের এক ব্ল্যাক কমেডি জঁরের সিরিজ ‘জিম্মি’ মুক্তি পেয়েছে হইচই-তে। পরিচালনায় আশফাক নিপুন। আর অভিনয়ে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান (jaya ahsan)। পরিচালকের পরিশ্রম এবং অভিনেত্রীর অভিনয় কোনওটাই বিফলে যায়নি। ‘জিম্মি’ বেশ প্রশংসা পেয়েছে। শুধু এপার বাংলাতেই নয়, ‘জিম্মি’ প্রমোশনও চলছে রমরমিয়ে। তেমনই এক প্রমোশনে হাজির হন আশফাক এবং জয়া। বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাফসান সাবাবের ‘হোয়াট এ শো’-তে।

ঠিক হয় শোয়ের এক অংশে জয়া আহসানকে প্রেম নিবেদন করবেন, আসনে বসে থাকা দর্শক। তবে সেই প্রপোজে রয়েছে একটা ক্যাচ। স্ক্রিনে আসবে কিছু ছবি। যা ছবি দেখা যাবে, শোয়ের ক্র্যু সেই বস্তু পৌঁছে দেবে প্রপ্রোজ যিনি করছেন তাঁর কাছে। সেই বস্তুটি হাতে নিয়ে অভিনব কায়দায় প্রপোজ করতে হবে জয়াকে! আর কীভাবে প্রোপোজ করতে হবে তার ডিরেকশন দেবেন, কাউচে বসে থাকা ‘জিম্মি’র পরিচালক আশফাক নিপুন।

এই ঘোষণার পরই বেশ দর্শকাসনে বসে থাকে অনেকে হাত তোলেন, তাঁদের মধ্যে একজনকে বেছে নেন শোয়ের হোস্ট রাফসান। যাঁকে নির্বাচন করা হয় তাঁর নাম সোহেল আহমেদ। স্ক্রিনে ছবি ওঠে সরষের তেলের বোতল। তখন সোহেল, হাতে সরষের তেলের বোতল তুলে বেশ নরম সুরে জয়াকে বলেন।

‘আমরা যেহেতু বাঙালি, আমাদের ঐতিহ্যের সাথে প্রথমেই আসে সরিষা ইলিশ, আচ্ছা সরিষার সাতে যেমন ইলিশটা খুবই কম্বিনেশনটা অনেক জোস। আর খাঁটি সরিষার তেল তো অবশ্যই। তো খাঁটি সরিষার তৈলের মতো আমার ভালবাসাটাও একদম খাঁটি। এখন সেইমভাবে ওই ইলিশের মতো আপনিও আমার ইলিশ। সো আমি চাচ্ছি যে এখন, খাঁটি সরিষার তৈলে ইলিশটা ভাজি হোক।’

হাততালিতে ফেটে পড়ে গোটা স্টুডিয়ো। হাসি চাপতে পারেন না স্বয়ং জয়াও। হাসতে হাসতেই  জয়া এহসান বলেন, ‘ব্রিলিয়ান্ট’। সঙ্গে এও বলেন, ‘তাও ভাই ভাল আমাকে ইলিশ মাছের সাথে তুলনা করসো। ট্যাংরা পুঁটি বল নাই। থ্যাঙ্ক ইউ সো মাচ।’    

প্রসঙ্গত ‘জিম্মি’র মুখ্য চরিত্রে অর্থাৎ রুনা লায়লা চরিত্রে রয়েছেন জয়া আহসান। ‘জিম্মি’ দিয়েই ওয়েব সিরিজে আত্মপ্রকাশ কেন এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘আমি নতুন কোনও কাজ করার আগে তিনটে বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। তাই আর দেরি করিনি।


```