Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদলে হবে বিনোদিনী, সন্দেশখালির সভা থেকে জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২০২৫ থেকেই স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, বিনোদিনীর নামে নামকরণ হতে চলেছে এই প্রেক্ষাগৃহের।

নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদলে হবে বিনোদিনী, সন্দেশখালির সভা থেকে জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 December 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর থেকেই বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রেক্ষাগৃহের নামকরণ হতে চলেছে বিনোদিনীর নামে। 

সোমবার দুপুর ১টার কিছু পরই সন্দেশখালি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতেই মূলত সন্দেশখালি গেছেন তিনি। মঞ্চ থেকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা দ্বীপভূমির বাসিন্দাদের হাতে তুলে দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, সোমবার ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬ প্রকল্পের উদ্বোধন হল। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালিতে বর্ধমানের ল্যাংচা হাবের অনুকরণে সন্দেশখালিতে সন্দেশের হাব তৈরি করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। জানতে চান সন্দেশখালি নামকরণের ইতিহাসও।

এ প্রসঙ্গেই কথা বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২০২৫ থেকেই স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, বিনোদিনীর নামে নামকরণ হতে চলেছে এই প্রেক্ষাগৃহের।

প্রসঙ্গত, বিনোদিনী আর স্টার থিয়েটার নাম দু'টি মানুষের মনে সমার্থক হয়ে আছে দীর্ঘদিনই। বহর এমনই তার তলায় চাপা পড়ে যায় তথ্যের প্রমাণও।

কারণ, হাতিবাগানের স্টার থিয়েটার কিন্তু বিনোদিনীর টাকায় গড়া নয়। সেখানে তিনি অভিনয়ও করেননি কখনও। বিনোদিনীর স্টার থিয়েটারটি ছিল বিডন স্ট্রিটে। ১৯২৮ সালে সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি হওয়ার সময় সেটি অবলুপ্ত হয়।

কিন্তু বিনোদিনী আর স্টারের একত্র নাম-মাহাত্ম্য এমনই যে, পরবর্তী কালে হাতিবাগানের স্টার থিয়েটারের সঙ্গেও মানুষ বিনোদিনীর স্মৃতি সংযুক্ত করে এসেছেন।


```