
শেষ আপডেট: 13 May 2023 12:23
দ্য ওয়াল ব্যুরো: এই শতকের প্রথম দিকে ইন্টারনেট বস্তুটা আজকের মতো সহজলভ্য ছিল না। কমবয়সি ছেলেমেয়েদের জন্য টেলিভিশনই ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। সেই সময়ে ইমরান হাসমি এবং মল্লিকা শেরওয়াতের (Mallika Sherawat was ahead of her time) ছবি মানেই পর্দায় যেন আগুন। টিনেজারদের মধ্যে টিভির পর্দায় ইমরান মল্লিকার (Mallika Sherawat bold look) আগুনে দৃশ্য লুকিয়ে দেখার উত্তেজনাই ছিল আলাদা।
বলিউডের রূপোলি পর্দায় যখন আগুন ঝরাচ্ছেন মল্লিকা সেই সময়ই ২০০৫ সালে কান উৎসবের রেড কার্পেটে হেঁটেছিলেন তিনি। আজকের দিন হলে মল্লিকার সেই লুক ভাইরাল হতে বেশি সময় লাগতো না। আজ যেখানে আলিয়া থেকে সোনম প্রায়ই হাঁটেন যে কোনও আন্তর্জাতিক উৎসবে, সেখানে এই সুযোগ পাওয়া সেই সময় এতটা সহজ ছিল না। অথচ, একের পর এক হিট ছবি দিয়েও আচমকাই রূপোলি দুনিয়া থেকে কোথায় যেন হারিয়ে গেলেন মল্লিকা।
পর্দায় বোল্ড অবতারের জন্য একটা সময়ে যথেষ্ট চর্চায় থাকতেন মল্লিকা। মার্ডার ছবিতে ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্যে রীতিমতো আলোড়ন ফেলেছিলেন মল্লিকা। সমাজের মাথারা রীতিমতো ছি ছি করে উঠেছিলেন দুজনের রসায়ন দেখে। এমনকি সেই সময়কার সংবাদ মাধ্যমেও সমালোচিত হয়েছিল মল্লিকার সাহস।
সম্প্রতি ডায়েট সব্য নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা হয় মল্লিকার কান উৎসবে অংশ নেওয়ার দুটি ছবি। সেখানেই মল্লিকা যে আসলে বি টাউন থেকে পাননি তাঁর প্রাপ্য সম্মান এই কথা বলা হয়। এই বক্তব্যের সঙ্গে সহমত হন অনেকেই।
তাঁদের মতে, যেখানে কঙ্গনা রানাউত দাবি করেন যে তিনি বি টাউনে প্রকৃত সম্মান পাননি, সেখানে এই দাবি একমাত্র করতে পারেন মল্লিকা। সময়ের থেকে অনেকটাই বেশি এগিয়ে ছিলেন তিনি এমনও দাবি অনেকেরই। পাশাপাশি, অভিনয়েও আজকের দিনের অনেক নায়িকার থেকে এগিয়ে ছিলেন তিনি, বক্তব্য নেটিজেনদের।