Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপিকার 'গেহেরাইয়াঁ' নিয়ে বিতর্ক বাড়ালেন মল্লিকা! তুলনা টানলেন 'মার্ডার'-এর সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: বহু বছর পর বড়পর্দায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। নতুন ছবি 'আরকে'-র মাধ্যমে আবার মিডিয়ার শিরোনামে এই অভিনেতা। আর ছবির প্রচারে এসে ফের বিতর্কে জড়ালেন তিনি। মিডিয়ার প্রতি ক্ষোভপ্রকাশের পাশাপাশি দীপিকা পাডুকোনক

দীপিকার 'গেহেরাইয়াঁ' নিয়ে বিতর্ক বাড়ালেন মল্লিকা! তুলনা টানলেন 'মার্ডার'-এর সঙ্গে

শেষ আপডেট: 14 July 2022 11:00

দ্য ওয়াল ব্যুরো: বহু বছর পর বড়পর্দায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। নতুন ছবি 'আরকে'-র মাধ্যমে আবার মিডিয়ার শিরোনামে এই অভিনেতা। আর ছবির প্রচারে এসে ফের বিতর্কে জড়ালেন তিনি। মিডিয়ার প্রতি ক্ষোভপ্রকাশের পাশাপাশি দীপিকা পাডুকোনকে নিয়েও বিস্ফোরণ ঘটালেন মল্লিকা।

অভিনেতার কথায়, মিডিয়া চিরকালই তাঁকে কেমন দেখতে, তাঁর রূপ, ঝলক নিয়েই চর্চা করেছে। কখনও তাঁর অভিনয় বা চরিত্রের ব্যাপারে কথা বলেনি। এমনই দু-এক কথার মধ্যে ২০০৪ সালে মুক্তি পাওয়া ছবি 'মার্ডার'-এর সঙ্গে দীপিকা পাডুকোনের 'গেহেরাইয়াঁ'র তুলনা টানলেন মল্লিকা (Mallika Sherawat)। বললেন, দীপিকা এতদিন পর বলিউডে যা করছেন, সেরকম কাজ ১৫ বছর আগেই তিনি করে ফেলেছেন।

অভিনয় করতে গিয়ে বিহারি গালাগাল দিতে শিখেছি, জানালেন জাহ্নবী

এই প্রসঙ্গেই মল্লিকা (Mallika Sherawat) আরও জানান যে তাঁকে 'মার্ডার' ছবির জন্য মানসিক অত্যাচারের শিকারও হতে হয়েছিল। সেইসময় তাঁর 'বোল্ড' চরিত্রের জন্য ফিল্মি আড্ডা তো বটেই, খবরের কাগজে এমনকি পাড়ার চায়ের আড্ডাতেও বিস্তর কাটাছেঁড়া হয়েছিল। মল্লিকা বলেন, 'আমি যখন মার্ডার ছবিতে কাজ করেছিলাম তখন চারিদিকে ঝড় বয়ে গিয়েছিল। চুম্বন দৃশ্য ও বিকিনি পরা নিয়ে লোকজন যাচ্ছেতাই বলেছিলেন। এতদিন পর এসে দীপিকা যখন গেহেরাইয়াঁ করছেন, তখন সবাই ওঁকে সাহসী তকমা দিচ্ছেন। আমি এই কাজই ১৫ বছর আগে করেছিলাম।'

উল্লেখ্য, এদিন ছবির প্রচারে মল্লিকাকে (Mallika Sherawat) জিজ্ঞেস করা হয় গত কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে কী কী বদল দেখেছেন তিনি? সেই প্রসঙ্গে অকপট জবাব দেন মল্লিকা। বলেন, 'আগের ছবিগুলিতে নায়িকাদের সতী-সাবিত্রীর মতো দেখানো হত। বর্তমানে ছবিগুলিতে মহিলাদের মানুষ হিসেবে দেখায়। সে ভুল করতে পারে, হোঁচট খেতে পারে এবং সবকিছুর পরেও ভালবাসতে পারে। এছাড়াও, এখনকার অভিনেত্রীরা তাঁদের শারীরিক গড়ন নিয়েও বেশ স্বাচ্ছন্দ্য।'


```