Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গিয়েছিলেন শুটিংয়ে, হোটেলের ঘর থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ 

মৃত অভিনেতার নাম দিলীপ শঙ্কর। মালায়ালাম ছবির জগতে বেশ পরিচিত মুখ ছিলেন দিলীপ।

গিয়েছিলেন শুটিংয়ে, হোটেলের ঘর থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ 

মৃত অভিনেতার নাম দিলীপ শঙ্কর

শেষ আপডেট: 29 December 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: ফের অভিনেতার অস্বাভাবিক মৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার হল নিথর দেহ। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমে। মৃত অভিনেতার নাম দিলীপ শঙ্কর। মালায়ালাম ছবির জগতে বেশ পরিচিত মুখ ছিলেন দিলীপ।

পুলিশ সূত্রে  খবর, গত ১৯ অক্টোবর তিরুবনন্তপুরমের এক হোটেলে চেক-ইন করেন দিলীপ। জানা যাচ্ছে 'পঞ্চগনি' নামক এক ধারাবাহিকের শুটিং করতেই সেখানে এসেছিলেন তিনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, হোটেলে প্রবেশের পর থেকে একবারের জন্যও বাইরে বের হতে দেখা যায়নি দিলীপকে। 

তাঁর সহ অভিনেতারা একাধিক বার তাঁকে ফোন করলেও উত্তর মেলেনি। বাধ্য হয়েই এ দিন অর্থাৎ ২৯ অক্টোবর হোটেলে পৌঁছন তাঁরা। হোটেলের কর্মচারীদের সাহায্যে দিলীপের ঘর খোলা হলেই মেলে তাঁর নিথর দেহ। ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে। 

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, দিলীপের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন দিলীপ। এক পুলিশ কর্তার কথায়, "ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। দেহ ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর কারণ।" 

কেরলের এরনাকুলমের বাসিন্দা ছিলেন দিলীপ। অনেক মালায়ালাম শো'র অংশ ছিলেন তিনি। 'আম্মা ইরিয়াথে', 'পঞ্চগনি', 'সুন্দরী'র মতো জনপ্রিয় মালায়ালাম ধারাবাহিকে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তাঁর আচমকার মৃত্যুতে মালায়ালাম ধারাবাহিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। 


```