Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

থ্যাঙ্কসগিভিংয়ের ছবিতে বান্ধবীর বুকে হাত রেখে ট্রোলড হলেন মালাইকা

দ্য ওয়াল ব্যুরো :  মালাইকা অরোরা বেশ কিছুদিন ধরেই খবরে থাকছেন। কখনও বয়সে অনেক ছোট প্রেমিক অর্জুন কাপুরের হাত ধরে হাঁটছেন, কখনও জিম থেকে ঘাম ঝরিয়ে বেরোচ্ছেন। পাপারাৎজিরা তাঁকে সামলে পেলেই ছবি তোলেন। বয়স ৪৫ হলে কী হবে, নির্মেদ ঝরঝরে ফিগার, টা

থ্যাঙ্কসগিভিংয়ের ছবিতে বান্ধবীর বুকে হাত রেখে ট্রোলড হলেন মালাইকা

শেষ আপডেট: 20 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো :  মালাইকা অরোরা বেশ কিছুদিন ধরেই খবরে থাকছেন। কখনও বয়সে অনেক ছোট প্রেমিক অর্জুন কাপুরের হাত ধরে হাঁটছেন, কখনও জিম থেকে ঘাম ঝরিয়ে বেরোচ্ছেন। পাপারাৎজিরা তাঁকে সামলে পেলেই ছবি তোলেন। বয়স ৪৫ হলে কী হবে, নির্মেদ ঝরঝরে ফিগার, টানটান চামড়ায় জৌলুস ঠিকরে বেরোয় মালাইকার সারা শরীর থেকে। এখন আবার ইনস্টাগ্রামে ট্রোলড হয়েছেন মালাইকা। নেটিজেনরা মালাইকাকে খোলাখুলি নিন্দা করছেন একটি ছবি দেখে। তেমন কিছু নয়, মালাইকা তাঁর কয়েক জন বান্ধবীর সঙ্গে থ্যাঙ্কসগিভিং ডিনারের ছবি তুলে শেয়ার করেছেন। সেই ছবিতে তিন বান্ধবী রয়েছেন মালাইকার সঙ্গে। প্রীতা, দেলনাজ় আর ভাবিজ়। তাঁদেরই এক জনের বুকে হাত রেখে ছবিটি তুলেছেন মালাইকা। দুজনেই মহিলা, তবু এই ছবি দেখে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। তাঁরা বলছেন, ও ভাবে কেন হাত রেখেছেন বান্ধবীর বুকে? কেউ বলছেন, মালাইকার পোশাকআশাক বেশিই খোলামেলা। অনেকের আবার আপত্তি থ্যাঙ্কসগিভিং-এর মতো পশ্চিমী প্রথা পালন করা নিয়ে। কেউ বলেছেন, ক্রিসমাস, হ্যালোউইনের পরে এ বার আমদানি হলো থ্যাঙ্কসগিভিং। আমরা আমেরিকানদের ক্রীতদাসের মতো মনোভাব নিয়ে কেন চলছি!  কয়েক জন অবশ্য বলেছেন, বেশ করেছেন মালাইকা থ্যাঙ্কসগিভিং পালন করে। যার যা পালন করতে ইচ্ছে করবে, করবে। তাতে অন্যের কী! সালমানের ভাই আরবাজের সঙ্গে মালাইকার ডিভোর্স হয়ে গেছে বেশ কিছুদিন হলো। তাঁদের ১৬ বছর বযসী ছেলে আরহান থাকে মায়ের সঙ্গেই। আরবাজও চুটিয়ে প্রেম করছেন বিদেশি এক মডেলের সঙ্গে। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিযে কিছুদিন লুকোচুরি খেলার পর এখন মালাইকাও নিজেদের অসমবয়সী সম্পর্ক নিয়ে আর ঢাক ঢাক গুড় গুড় করছেন না। তা ছাড়া, এই রকম সম্পর্কই তো এখন ট্রেন্ড।     https://www.instagram.com/p/Bqas9peBAii/?utm_source=ig_web_copy_link

```