Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালাইকার রিলেশনশিপ স্টেটাস কী? পোস্টে শুধুমাত্র ‘হাসি’ অভিনেত্রীর

পোস্টটিতে লেখা ছিল, এই মুহূর্তে আমার স্ট্যাটাস। সঙ্গে ছিল তিনটে অপশন। সম্পর্কে, একা এবং শুধু মাত্রা লেখা ‘হেহেহে’। মালাইকার স্টেটাসে এই শেষ অপশন হাইলাইট করা ছিল।

মালাইকার রিলেশনশিপ স্টেটাস কী? পোস্টে শুধুমাত্র ‘হাসি’ অভিনেত্রীর

মালাইকা

শেষ আপডেট: 25 November 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো: একটি ক্রিপটিক্যাল পোস্টেই জানিয়ে দিলেন তাঁর সম্পর্কের স্টেটাস। জল্পনা চলছিল বহুদিন ধরেই। একসঙ্গে কি আছেন তাঁরা? মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর? না তা নিশ্চিত করা যায়নি, তবে নিজের স্টোরি ফিডে একটি ছবি শেয়ার করেন মালাইকা। (Malaika Arora khan)

মালাইকা কি ডেট করছেন?

পোস্টটিতে লেখা ছিল, এই মুহূর্তে আমার স্ট্যাটাস। সঙ্গে ছিল তিনটে অপশন। সম্পর্কে, একা এবং শুধু মাত্রা লেখা ‘হেহেহে’। মালাইকার স্টেটাসে এই শেষ অপশন হাইলাইট করা ছিল।

মালাইকার পোস্ট

ব্যক্তিগত জীবন নিয়ে যা বললেন অর্জুন

এক মাসও হয়নি অর্জুন নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। গত মাসে, অর্জুন মুম্বইয়ের শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরে আয়োজিত এক দীপাবলী পার্টিতে অংশ নেন। তখন, দর্শকরা বারবার মালাইকার নাম ডাকতে থাকে, অর্জুন তখন উত্তরে বলেন, ‘না, আমি সিঙ্গল আছি। রিল্যাক্স করো’ এরপর অর্জুনের পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সম্বোধন করে অর্জুন আরও বলেন, ‘উনি বললেন লম্বা এবং সুদর্শন, আমার মনে হল বিয়ে প্রসঙ্গে বলছেন, তাই আমি বললাম রিল্যাক্স’। অবশ্য এই বছরের শুরুর দিকে, একটি সূত্র জানায় ‘মালাইকা এবং অর্জুনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং তাঁরা দুজনেই একে অপরের মনে একটি বিশেষ স্থানে রয়েছে। তাঁরা আলাদা পথ বেছে নিয়েছে এবং গোটা বিষয়ে তাঁরা একটি মর্যাদাপূর্ণ নীরবতাই বজায় রাখবে। তাঁরা একেবারেই চাইবেন না, তাদের সম্পর্ক কাউকে টেনে এনে, এটাকে অসম্মান করতে।’ 

মালাইকা ও অর্জুন সম্পর্কে

২০১৮ সালে শুরু হয় মালাইকা-অর্জুনের ডেটিং পর্ব। তবে, মালাইকা বা অর্জুন কেউই তাদের সম্পর্কের বিষয়ে বেশি কিছু বলেননি। অবশ্য, তাঁদের ছুটির আমেজ থেকে রোমান্টিক ছবি পোস্ট করতে থাকতেন নিয়মিতষ একে অপরকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে থাকতেন তাঁরা। চলতি বছরের সেপ্টেম্বরে বাবা অনিল মেহতার মৃত্যুর পর মালাইকাকে দেখতেও গিয়েছিলেন অর্জুন। মালাইকা, অভিনেতা-ফিল্ম প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন। ১৯৯৮-২০১৭ সাল পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। মালাইকা ও আরবাজের একটি ছেলে ও রয়েছে, আরহান খান।


```