Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্জুনের সঙ্গে জমেনি প্রেম, নিঃশব্দে ব্রেকআপ, নতুন 'প্রেমিক' পেয়ে কী বললেন মালাইকা?

মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের প্রেম একসময় বলিউডের বেশ আলোচিত বিষয় ছিল। তাঁদের বয়সের ফারাক নিয়ে অনেক বিতর্ক হলেও সম্পর্ক কয়েক বছর টিকে ছিল।

অর্জুনের সঙ্গে জমেনি প্রেম, নিঃশব্দে ব্রেকআপ, নতুন 'প্রেমিক' পেয়ে কী বললেন মালাইকা?

ফাইল চিত্র

শেষ আপডেট: 26 December 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো: মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের প্রেম একসময় বলিউডের বেশ আলোচিত বিষয় ছিল। তাঁদের বয়সের ফারাক নিয়ে অনেক বিতর্ক হলেও সম্পর্ক কয়েক বছর টিকে ছিল। কিন্তু এই বছর তাঁদের বিচ্ছেদের খবরে সবাই চমকে যায়। অর্জুন একটি ছবির প্রচারে নিজেকে সিঙ্গেল বলে ঘোষণা করলেও মালাইকা এ নিয়ে কিছু বলেননি। 

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন ও তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মালাইকা। অভিনেত্রী বলেন, 'আমি খুব ব্যক্তিগত মানুষ। অর্জুন যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এই বছরটা আমার জন্য কঠিন ছিল, তবে এখন এগিয়ে যাওয়ার সময়। আমি নতুন বছর এবং জীবনের নতুন শুরু নিয়ে আশাবাদী।'

অন্যদিকে, অর্জুন 'সিঙ্গেল' কমেন্ট বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। ২০১৮ সালে তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল। যদিও তাঁরা এ নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলতেন, তবে সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক ছবি শেয়ার করতেন নিয়মিত। বিচ্ছেদের পরও, মালাইকার সৎ বাবার মৃত্যুর সময় অর্জুন পাশে ছিলেন।

এদিকে, অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরেই মালাইকার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছে। যদিও এ নিয়ে মালাইকা এখনও কিছু বলেননি। তবে নতুন 'প্রেমিক' পেয়েই যে তিনি এই ধরনের পোস্ট করেছেন। তা স্পষ্ট বলেই মনে করছেন অধিকাংশ নেটিজেন। ইতিমধ্যেই নেটপাড়ায় তা নিয়ে আলোচনা তুঙ্গে। 


```