
শেষ আপডেট: 31 December 2018 18:30
সোমবার
থার্টি ফাস্টের রাতে পার্টিটা দিয়েছিলেন অনিল কাপুরের ভাই তথা অর্জুনের কাকা সঞ্জয় কাপুর। বনি-অনিল-সঞ্জয়ের মধ্যে এই ছোট ভাই বলিউডে পার্টি-বাজ বলেই খ্যাত। কাপুর পরিবার সূত্রে খবর, রাত ৯ নাগাদ মালাইকাকে সঙ্গে নিয়ে কাকার বাড়ি পৌঁছন অর্জুন। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি দু'জনে।
এর পর প্রায় ভোর পর্যন্ত চলে পার্টি। বলিউডে একাধিক আইটেম নম্বরে স্ক্রিনে ঝড় তুলেছিলেন একদা এমটিভির ভিডিও জকি মালাইকা। সঞ্জয়ের পার্টিতেও তিনি ছিলেন স্টার অ্যাট্রাকশন। ইন্ডি-পপের সঙ্গে অর্জুন-মালাইকা তুখোর নাচে পা মেলান বলেও খবর।
এর আগে কফি উইথ করণে অর্জুন জানিয়েছিলেন তিনি ডেটিং করছেন, কিন্তু ডেটিং গার্লটি কে তা রহস্যেই রাখেন । তবে এর মধ্যে বেশ কয়েকবার এই জুটির ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায়। মালাইকার জন্মদিনেও তার সঙ্গেই ছিলেন অর্জুন । পরে করিণা, করিশমা, টুইঙ্কল খান্না, গৌরী খানের পার্টিতেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সব মিলিয়ে বি- টাউনে রীতিমতো চর্চার বিষয় এখন এই অসম প্রেম কাহিনী।
এদিনের পার্টিতে ছিলেন করণ জহর, চাঙ্কি পাণ্ডে সহ বাছাই করা কয়েকজন বলিউড তারকা, পরিচালকরা । যাঁদের কাছে অর্জুন-মালাইকার প্রেম নতুন কোনও বিষয় নয়।
এখন দেখার উনিশে সাত পাকে বাঁধা পড়ার ঘোষণা করেননি কিনা অর্জুন-মালাইকা। এবং তা হলে, নিক-প্রিয়াঙ্কা বা দীপিকা-রণবীরের বিয়ের তুলনায় তা নিয়ে কম হাইপ হবে না তা এখনই বলে দেওয়া যায়।
‘শক লাগা, শক লাগা, শক লাগা…লাগা,’ এ বার রাজনীতিতে আবির্ভাব অভিনেতা প্রকাশ রাজের
https://www.four.suk.1wp.in/news-national-actor-prakash-raj-will-contest-in-next-parliament-election/