Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসামান্য রূপে ‘কনে’ মাহিরা খান! বিয়ের সাজ দেখে মুগ্ধ মৌনি, হুমা, সানিয়া মির্জা

অসামান্য রূপে ‘কনে’ মাহিরা খান! বিয়ের সাজ দেখে মুগ্ধ মৌনি, হুমা, সানিয়া মির্জা

শেষ আপডেট: 4 October 2023 13:43

দ্য ওয়াল ব্যুরো: কাঁটাতারের এপার ওপার দুই দিকেই যেন এখন ভালবাসার মরশুম। মাত্র কয়েক দিনের ব্যবধানে বলিউডের দুই অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়লেন। একদিকে যেমন পরিণীতি চোপড়া বিবাহসূত্রে আবদ্ধ হলেন রাঘব চাড্ডার সঙ্গে তেমনই অন্যদিকে শাহরুখ খানের 'রইস' ছবির অভিনেত্রী তথা পাকিস্তানি তারকা মাহিরা খানও বাঁধা পড়লেন মনের মানুষের সঙ্গে। 

তবে পরিণীতির বিয়েতে যেমন আগে থেকেই দিনক্ষণ ঘোষিত ছিল মাহিরার ক্ষেত্রে বিষয়টা তেমন ছিল না। পাকিস্তানের একটি পাহাড়ি এলাকায় একরকম সকলের চোখের আড়ালেই চুপিচুপি বিয়ে সারলেন মাহিরা। তবে বিয়ের পরই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর ম্যানেজার ফাঁস করেন বিয়ের ছবি। প্যাস্টেল রঙের লেহেঙ্গা, ফুলহাতা চোলি, মাথায় ওড়না, কুন্দন ও মুক্তোর গয়নায় যেন স্বপ্ন সুন্দরী মাহিরা। এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিয়ের ছবি পোস্ট করলেন অভিনেত্রী। 

View this post on Instagram

A post shared by Mahira Khan (@mahirahkhan)

পাকিস্তানি অভিনেত্রীর বিয়ের ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। সেই সঙ্গে শুভেচ্ছার বন্যা অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। মাহিরার বিয়ের ছবি দেখে যেন মুগ্ধ সকলে। প্রত্যেকের প্রায় একই বক্তব্য, চোখ ফেরানোই যাচ্ছে না 'রইস' অভিনেত্রীর দিক থেকে। বলি তারকা মৌনী রায় লিখেছেন, 'কাউকে এত সুন্দর কীভাবে লাগতে পারে! যেন স্বর্গীয় সৌন্দর্য'। মাহিরার ছবিতে মৌনী ছাড়াও মন্তব্য করেছেন সানিয়া মির্জা, হুমা কুরেশি, মালাইকা অরোরা খানও। 

প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মাহিরা। ২০১৭ সালে পাক উদ্যোগপতি সালিম করিমের সঙ্গে আলাপ হয় মাহিরার। একটি টেলিভিশন চ্যানেল উদ্বোধন করতে গিয়েই প্রথম আলাপ দু'জনের। আলি আসকরির সঙ্গে বিচ্ছেদের পর সেই সময়ে ছেলেকে নিয়ে একেবারে একা মাহিরা। সেই সময়েই তাঁর জীবনে আসেন সালিম। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর অবশেষে দ্বিতীয় ইনিংস শুরু করলেন মাহিরা।


```