Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চিত্রনাট্যে নাক গলাচ্ছিলেন রণদীপ হুডা, সেই কারণেই 'সাভারকর' থেকে সরে আসি: মহেশ মঞ্জরেকর

দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় পা রাখতে চলেছেন রণদীপ হুডা। তাঁর প্রথম ছবি 'সাভারকর'এ নিজেই প্রধান চরিত্রে অভিনয় করবেন রণদীপ। তবে এই ছবি প্রথমে পরিচালনা করার কথা ছিল পরিচালক মহেশ মঞ্জরেকরের। যদিও পরে 'সাভারকর' থেকে সরে আসে

চিত্রনাট্যে নাক গলাচ্ছিলেন রণদীপ হুডা, সেই কারণেই 'সাভারকর' থেকে সরে আসি: মহেশ মঞ্জরেকর

শেষ আপডেট: 9 August 2023 11:57

দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় পা রাখতে চলেছেন রণদীপ হুডা। তাঁর প্রথম ছবি 'সাভারকর'এ নিজেই প্রধান চরিত্রে অভিনয় করবেন রণদীপ। তবে এই ছবি প্রথমে পরিচালনা করার কথা ছিল পরিচালক মহেশ মঞ্জরেকরের। যদিও পরে 'সাভারকর' থেকে সরে আসেন মহেশ (mahesh manjrekar denied Savarkar direction)।

অবশেষে জানা গেল যে ঠিক কোন কারণ বশত 'সাভারকর' থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এই পরিচালক (mahesh manjrekar denied Savarkar direction for randeep hooda interference)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেশ মঞ্জরেকর জানান যে রণদীপ হুডা 'সাভারকর' ছবির পরিচালনার সময়ে চিত্রনাট্য ও পরিচালনার ক্ষেত্রে নানা বিষয়ে মতামত দিতে থাকেন। তবে তাঁর এই অতিরিক্ত মতামত বা উপদেশ দেওয়ার বিষয়টি মোটেই মনঃপুত হয়নি মহেশের। সেই কারণেই পরে ছবিটি পরিচালনা থেকে সরে আসেন।

মহেশের কথায়, প্রথমে রণদীপ মহেশের ভাবনাচিন্তাগুলির প্রশংসাই করেছিলেন। এমনকি ছবির চিত্রনাট্যের প্রথম ড্রাফট লেখার সময়েও তেমন কোনও মতবিরোধ হয়নি দু'জনের। তবে দ্বিতীয় ড্রাফট লেখার সময়ে একাধিক আপত্তি জানান রণদীপ। যদিও তখনও পর্যন্ত মহেশকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে একবার চিত্রনাট্য তৈরি হয়ে গেলে আর কোনও রকম প্রশ্ন তিনি করবেন না।

তবে এরপরই দুজনের মতবিরোধ চরমে ওঠে। মহেশের কথায়, রণবীর এই ছবিতে হিটলার, ইংল্যান্ডের রানী এমন অনেক চরিত্র ঢোকাতে চেয়েছিলেন। তবে এই চরিত্রগুলি ঢোকালে ছবির মান ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেছিলেন মহেশ। এরপরই ছবিটি ছেড়ে দেন পরিচালক।

৪৮ বছরেও ‘রাজপুত্র’ মহেশ বাবু, জন্মদিনে এই ৫ তথ্য জেনে নিন


```