নিজের গ্রামের সবাইকে ভ্যাকসিন দেওয়ালেন এই স্টার, তিনি কে? পড়ুন
দ্য ওয়াল ব্যুরো: তেলুগু সিনেমার বড় স্টার তিনি। রিল লাইফের মতো রিয়েল লাইফেও বড় ভূমিকা পালন করলেন মহেশ বাবু। অনেক উপরে উঠেও নিজের গ্রামকে ভোলেননি। করোনা অতিমারী কালে অন্ধপ্রদেশে নিজের গ্রাম বুরিপালেমে সাতদিনের ভ্যাকসিন দেওয়ার শিবির বসি
শেষ আপডেট: 9 June 2021 16:41
দ্য ওয়াল ব্যুরো: তেলুগু সিনেমার বড় স্টার তিনি। রিল লাইফের মতো রিয়েল লাইফেও বড় ভূমিকা পালন করলেন মহেশ বাবু। অনেক উপরে উঠেও নিজের গ্রামকে ভোলেননি। করোনা অতিমারী কালে অন্ধপ্রদেশে নিজের গ্রাম বুরিপালেমে সাতদিনের ভ্যাকসিন দেওয়ার শিবির বসিয়েছিলেন মহেশ। সেই কর্মসূচি সাফল্যের সঙ্গে পালিত হয়েছে, গ্রামের সকলে ভ্যাকসিন নিয়েছেন বলে জানালেন মহেশের স্ত্রী তথা প্রযোজক নম্রতা শিরোদকর। বুরিপালেমে জন্ম হয়েছিল মহেশের বাবা, অভিনেতা-সিনেমানির্মাতা কৃষ্ণ। গত মাসেই গ্রামের বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন মহেশ।
২০১৫ সালেই পৈত্রিক গ্রামকে দত্তক নিয়েছিলেন ৪৫ বছর বয়সি অভিনেতা। ইনস্টাগ্রামে অন্ধ্রের হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে পালিত ভ্যাকসিন শিবিরের ছবি পোস্ট করেন পুকার, বাস্তব-দি রিয়েলিটি-র মতো ছবির জন্য পরিচিত, প্রাক্তন অভিনেত্রী নম্রতা। লেখেন, বুরিপালেমে সাতদিনের ভ্যাকসিনেশনের কর্মসূচি সফলভাবে শেষ হল। আমাদের গ্রামের সবাইকে ভ্যাকসিন দেওয়ানোর চেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। থ্যাঙ্ক ইউ, মহেশ বাবু, সবসময় শক্ত পাথরের মতো পাশে থাকায়। লাগাতার সমর্থনের জন্য অন্ধ্রপ্রদেশ হসপিটালসকেও ধন্যবাদ। সবচেয়ে বড় ব্যাপার, গ্রামবাসীরা যেভাবে ভ্যাকসিন নিতে এগিয়ে এলেন, সেজন্য বড় ধন্যবাদ তাঁদেরও।
ভ্যাকসিন নেওয়া বর্তমান সময়ের জরুরি প্রয়োজন বলে উল্লেখ করে ফ্যানদেরও আবেদন করেন, সবাই যেন যত দ্রুত সম্ভব তা নিয়ে নেন। হ্যাশট্যাগ দেন, "Burripalem Gets Vaccinated."
মহেশকে এরপর দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘সরকারু ভারি পাতা’ তেলুগু ছবিতে। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হামলা রুখতে গিয়ে শহিদ হওয়া মেজর সন্দীপ উন্নিকৃষ্ণানের জীবনকেন্দ্রিক ছবি ‘মেজর’-ও রিলিজ হওয়ার অপেক্ষায়।