Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

নিরুপম দত্তের পরিচালনায় বড় পর্দায় আসছে 'মহারাজ' 

প্রথম ছবি 'মহারাজ' দিয়ে যাত্রা শুরু করতে চলেছে কলকাতার নতুন প্রোডাকশন হাউস মুসাফির স্টোরিজ। প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।

নিরুপম দত্তের পরিচালনায় বড় পর্দায় আসছে 'মহারাজ' 

শেষ আপডেট: 2 May 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ছবি 'মহারাজ' দিয়ে যাত্রা শুরু করতে চলেছে কলকাতার নতুন প্রোডাকশন হাউস মুসাফির স্টোরিজ। প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। এক রাঁধুনির জীবনীকে ঘিরে আবর্তিত হবে এই ছবির চিত্রনাট্যটি। ছবিটি পরিচালনা করেছেন নিরুপম দত্ত। সম্প্রতি 'দ্যাট রেড হাউস ক্যাফে'তে গানে গানে আসর জমিয়েছিলেন 'মহারাজা' ছবির কলাকুশলীরা। এসেছিলেন অমৃতা গগন চক্রবর্তী, সৌর্যদীপ্ত মুখোপাধ্যায় এবং গৌরব মুখোটি সহ অন্যান্যরা। 

মহারাজ' ছবির প্রধান চরিত্র রাহুল এবং নন্দিনী। দুজনেই চাকরিজীবী। কিন্তু সংসার পরিচালনা করতে কোন রকম সাহায্য রাহুলের থেকে পাননি নন্দিনী। এই নিয়ে রোজের  জীবনে তাদের অশান্তি। তাদের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের দৈনন্দিন সংগ্রাম ততদিন চলতে থাকবে যতদিন না পর্যন্ত তাদের সংসারে মহারাজ নামে এক রহস্যময় রাঁধুনির আবির্ভাব হয়। 

মহারাজ হঠাৎ তাদের জীবনে আসায় এই দম্পতির পরিবারে আসে বিরাট পরিবর্তন। সংসারে আসে সুখ-শান্তি। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। নন্দিনী হঠাৎ করেই নিয়ে নেয় এক অদ্ভুত সিদ্ধান্ত। পরে ভুল বুঝতে পারে সে। এই নিয়েই তৈরি হয়েছে 'মহারাজ' ছবির গল্প। নন্দিনীর সিদ্ধান্ত কী তাদের জীবনে নয়া মোড় নিয়ে এল, এখন নজর থাকবে সেই দিকেই। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ৩মে।


```