Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুম্ভমেলায় মালা বেচা সেই মেয়ে চড়ল ফ্লাইটে খেতে গেল পাঁচতারা হোটেলে! দেখুন মোনালিসার ভিডিও

মহাকুম্ভে মালা বিক্রি করতে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের মোনালিসা ভোসলে। তাঁকে দেখে মুগ্ধ হয় সকলে। তাঁর রূপের ছটায় বদলে যায় জীবন। সম্প্রতি, একটি ভিডিওতে দেখা গিয়েছে মোনালিসা অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন।

কুম্ভমেলায় মালা বেচা সেই মেয়ে চড়ল ফ্লাইটে খেতে গেল পাঁচতারা হোটেলে! দেখুন মোনালিসার ভিডিও

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 February 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে গিয়ে ভাগ্য পরিবর্তন হয় ভাইরাল গার্ল মোনালিসার। প্রয়াগের এই ষোড়শী এই মুহূর্তে বলিউডের উঠতি নায়িকা। মিলেছে ব্রেক। পরিচালক সনোজ মিশ্রের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে। অক্ষরজ্ঞান টুকু নেই তাঁর। এই বয়সেই নতুন করে পড়ালেখা শুরু করেছেন মোনালিসা। এবার তাঁকে দেখা গেল পাঁচতারা একটি হোটেলে খেতে। জানা গিয়েছে অভিনয়ের প্রশিক্ষণ নিতে কেরালায় গিয়েছেন তিনি। সেখানেই পরিবারের সঙ্গে ধরা দেন তিনি।  

মহাকুম্ভে মালা বিক্রি করতে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের মোনালিসা ভোসলে। তাঁকে দেখে মুগ্ধ হয় সকলে। তাঁর রূপের ছটায় বদলে যায় জীবন। সম্প্রতি, একটি ভিডিওতে দেখা গিয়েছে মোনালিসা অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। অভিজাত হোটেলে খাওয়ার ভিডিও-ও ভাইরাল হয়। সেখানে ছিলেন পরিচালক সনোজ মিশ্রও। একটি ভিডিও-তে তাঁরে মালয়ালমে কথা বলতেও দেখা যায়। 

শুক্রবার মোনালিসা জীবনে প্রথমবার বিমানে চড়ে কেরালার কোঝিকোড়ে যান। ব্যবসায়ী ববি চেমান্নুরের আমন্ত্রণে একটি দোকান উদ্বোধনে উপস্থিত ছিলেন তিনি। বিমান চড়ার অভিজ্ঞতাও সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেন। পরিচালক সনোজ জানিয়েছেন, ফেব্রুয়ারিতে মোনালিসা ছবির শুটিং শুরু করবেন। প্রথমে ইন্দোরে দু'সপ্তাহের জন্য প্রশিক্ষণ নেবেন, তারপর পা দেবেন মুম্বইতে। ছবির কিছু অংশ লন্ডনে শুট করা হবে, এরপর এপ্রিলে পুরো শুটিং হবে মণিপুরে। তাঁর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওয়ের ভাইকে। তিনিও এই ছবি দিয়েই বলিউডে পা রাখবেন।

'দ্য ডায়েরি অফ মণিপুর' কবে রিলিজ করবে তা জানা যায়নি। তবে, এখন যে চুটিয়ে তিনি এই ছবির কাজে মনোযোগ দিয়েছেন। তা বলাবাহুল্য। আর প্রেম ও সহিংসতার গল্প নিয়ে তৈরি এই ছবি মোনালিসার ভাগ্য ফের বদলে দেয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। 


```