Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

খিদের শিকল ভেঙে যাদুকর পটলের মুক্তি 'দ্য হাঙ্গার আর্টিস্ট' নাটকে

২০১৪ সালে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে পথচলা শুরু এই বদনাম-গষ্টির।

খিদের শিকল ভেঙে যাদুকর পটলের মুক্তি 'দ্য হাঙ্গার আর্টিস্ট' নাটকে

জ্ঞানমঞ্চে দ্য হাঙ্গার আর্টিস্ট নাটকের দৃশ্য

শেষ আপডেট: 17 July 2024 22:30

দ্য ওয়াল ব্যুরো: মায়ের গর্ভে থাকা ভ্রূণ অবস্থা থেকেই আমরা একটা শিকলে বন্দী— খিদে! 

সার্কাসের যাদুকর পটল এই খিদের শিকলে বন্দী থাকতে আর চায় না, সে শুরু করে অদ্ভুত এক শিল্প— না খেয়ে বেঁচে থাকার শিল্প! এই নিয়েই বদনাম-গষ্টির নিবেদন "The Hunger Artist", Franz Kafka-র মৃত্যুর শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থাপিত হল কলকাতার জ্ঞান মঞ্চে। 

২০১৪ সালে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে পথচলা শুরু এই বদনাম-গষ্টির। গত দশবছরে তারা প্রায় শতাধিক শো ও ৭৬টির বেশি সোলো শো করে আজ প্রায় সাবালক। 

নাটক-কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় নাটকের বিভিন্ন ফর্মাটে তারা কাজ করতে আগ্রহী। "ব থেকে শুরু" নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়ে তাই তারা উপস্থিত থেকেছে শহরের বিভিন্ন জায়গায় যার মধ্যে থাকছে মঞ্চনাটক, কাফে থিয়েটার‌ ও পথনাটক। 

নাটকের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত

অভিষেক রায় কর্মকারের নির্দেশনায় "The Hunger Artist" দর্শকদের টেনে রাখতে সক্ষম হয়েছিল। যাদুকর পটলের ভূমিকায় অণুপ্রভ ভাদুড়ী-কে যোগ্য সঙ্গত করেন মিস্টার গডচেকভ (অনিকেত রায় কর্মকার), মজনতালী (সূর্যকিরণ হালদার), হাততালি (মৈনাক দাস) প্রমুখ আরও অনেকে।

এই নাটকের মঞ্চভাবনা ও পরিকল্পনা  তুহিন হালদার ও অনিকেত রায় কর্মকারের এবং আলোকসম্পাত করেছেন গোপাল ঘোষ। এক ঘন্টার এই উপস্থাপনার পরেও প্রতিটি অভিনয়ের একটা অনুরণন থেকে যায় মনের অন্দরে।


```