মাধুরী দিক্ষীতের প্রশংসা পেল গ্রামের পথের এ কোন নৃত্যশিল্পী! দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: সত্যিই উড়তে যেন নৃত্যশিল্পীদের আলাদা ডানার প্রয়োজন হয় না। গ্রামের মেঠোপথে তিনি যেন ধুলো উড়িয়ে, উড়েই চলেছেন। নাম না জানা এই নৃত্যশিল্পীর নাচ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন খোদ মাধুরী দীক্ষিতও।
https://twitter.com/Ma
শেষ আপডেট: 9 February 2021 13:21
দ্য ওয়াল ব্যুরো: সত্যিই উড়তে যেন নৃত্যশিল্পীদের আলাদা ডানার প্রয়োজন হয় না। গ্রামের মেঠোপথে তিনি যেন ধুলো উড়িয়ে, উড়েই চলেছেন। নাম না জানা এই নৃত্যশিল্পীর নাচ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন খোদ মাধুরী দীক্ষিতও।
https://twitter.com/MadhuriDixit/status/1358647231390261249?s=08
অভিনয়ের চেয়েও যাঁর নাচ সারাদেশের মানুষের মনে ঝড় তোলে, তিনিই মাধুরী দীক্ষিত। কেরিয়ারের শুরু থেকে এখনও এই বয়স পর্যন্ত নাচ, অভিনয় দিয়েই প্রতি মুহূর্তে চমকে দেন তিনি। ওয়াহিদা রহমানদের পরবর্তী জমানায় শুধুমাত্র মাধুরী দীক্ষিতের নাচ নিয়েই এত চর্চা হয় দেশজুড়ে। সেই মাধুরী দীক্ষিত সম্প্রতি এই নৃত্যশিল্পীর নাচ দেখে থ হয়ে গেছেন।

শুধু তাই নয়। নিজের টুইটারে মাধুরী সেই ভিডিওটি শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন, "এতো সুন্দর, সাবলিল নাচ! এখনও কত গুণী মানুষকে খোঁজা বাকি!" ভিডিওটি একটা শটেই তোলা হয়েছে। এখানে বারংবার টেক নেওয়াও হয়নি। এবড়োখেবড়ো পথেও মেয়েটির সাবলিল নাচ দেখে মাধুরীর মতোই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
মাধুরী দীক্ষিত শেয়ার করার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঝা চকচকে পোশাক নয়, কোনও এডিট নেই, অথচ শুধু নাচটার জন্যেই চোখ ফেরাতে পারছেন না কেউ। প্রসঙ্গত 'রাগগিরি' নামের একটি পেজ থেকে প্রথম এই ভিডিওটি শেয়ার করা হয়। প্রত্যন্ত অঞ্চলের, দলিত, দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের শাস্ত্রীয় ধারার গান, নাচের ভিডিও তারা শেয়ার করে। যাতে ভারতের কোণায় কোণায় এদের ভিডিওগুলো ছড়িয়ে পড়ে।