
মধুর-শাহরুখ
শেষ আপডেট: 15 January 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: কোভিডের প্রকোপেই ছবিটি নিয়ে এগতে পারেননি পরিচালক। তাঁর মনের খুবব কাছের একটি প্রজেক্ট ছিল ‘ইন্সপেক্টর গালিব’। তবে ছবির কাজ শুরু করতে পারেননি মধুর ভান্ডারকার (Madhur Bhandarkar)। প্রায় ঠিকও হয়ে গিয়েছিল, মুখ্য ভূমিকায় কে করবেন অভিনয়! তিনি আবার যে সে নয়। স্বয়ং শাহরুখ ‘কিং’ খান। (Shah Rukh Khan)
সম্প্রতি এক সাক্ষাৎকারে, তাঁর অন্যতম ড্রিম প্রজেক্ট ‘ইন্সপেক্টর গালিব’ সম্পর্কে মুখ খুললেন মধুর। বিস্তারিতভাবেই বললেন, যে কেন ‘ইন্সপেক্টর গালিব বাস্তবে রূপ নিতে পারল না। জানালেন অ্যাকশন-প্যাকড ছবিটি কোভিডের কারণেই ভেস্তে যায়। ‘ওই ছবিটা রাখা আছে। ছবির চিত্রনাট্য দারুণ। আমি সবসময়ই চেয়েছি ছবিটা করতে। কোভিড এসে গেল, আর তারপর আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তারপর আমি স্ক্রিপ্ট গুটিয়ে রেখে দিই,’ বলেন মধুর।
মধুর (Madhur Bhandarkar) এবং শাহরুখের (Shah Rukh Khan) মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রজেক্টটি থেমে যায়, যার ফলে পরিচালক সাময়িকভাবে ছবির চিত্রনাট্যটি সরিয়ে রাখেন। তবে, বাধা থাকা সত্ত্বেও, মধুর ছবিটি নিয়ে ফেরার ব্যাপারে বেশ আশাবাদী। তিনি বলেন, “তবে আমি হাল ছাড়ছি না, ছবিটি নিয়ে আমি এগোব। আমি ছবিটি বানাতে চাই। এটি একটি অ্যাকশন-প্যাকড ছবি কিন্তু আবারও, বাস্তবজীবনের প্রেতক্ষাপটেই দাঁড়িয়ে। ছবির বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। আমি অবশ্যই বানাব।’ এই কথা বলেই পরিচালক ইঙ্গিত দেয় যে ‘ইন্সপেক্টর গালিব’ ভবিষ্যতে দিনের আলো দেখতে পাবেই।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মধুরের, ‘ওয়াইভস অফ বলিউড’, ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। অন্যদিকে, শাহরুখ খান তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে শিরোনামে বিচরণ করছেন। কিছুদিন আগেই, খবরে আসে, অ্যাকশন-প্যাকড এন্টারটেনার ছবি ‘কিং’ থেকে সরে দাঁড়িয়েছেন সুজয় ঘোষ। ছবির দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন সিদ্ধার্থ সিদ্ধার্থ আনন্দ। শুধু তাই নয় এই প্রথমবার শাহরুখ এবং তাঁর মেয়ে সুহানা খান এক ছবিতে অভিনয় করতে চলেছেন।
শোনা যাচ্ছে ‘কিং’ ২০২৫ সালের মার্চ মাসে শুটিং ফ্লোরে উঠবে। গত কয়েক মাস ধরেই চলছে প্রস্তুতির পর্ব। সিদ্ধার্থ এবং তাঁর টিম দেশের বিভিন্ন লোকেশনে রেকি সেশনে ব্যস্ত। ইউরোপের বেশ কিছু দ্রষ্টব্য অনাবিষ্কৃত লোকেশনে হবে শুটিং। বিশ্বখ্যাত স্টান্ট ডিরেক্টরদের সঙ্গে কথাবার্তাও চলছে। লক্ষ্য একটাই ভারতীয় ছবিতে দেখানো হবে সর্বশ্রেষ্ঠ রোমাঞ্চকর অ্যাকশন, ডিজাইন করা হয়েছে বিশ্বমানের অ্যাকশন সিকোয়েন্স।