Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রালেটে উষ্ণতা ছড়ালেন মধুমিতা

আরও একবার সাহসী লুকে ধরা দিলেন মধুমিতা। এবার মধুমিতাকে দেখা গেল বাদামী রঙের ব্রালেটে।

ব্রালেটে উষ্ণতা ছড়ালেন মধুমিতা

শেষ আপডেট: 8 February 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: এই অভিনেত্রীকে টেলিভিশনের ‘পাখি’ বলেই চেনে সবাই। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের দৌলতে জনপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। তারপর সিনেমা সিরিজ সবেতেই কাজ করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁকে সবাই ‘বোল্ড’ বলেই চেনে। সেই বোল্ড লুক নিয়ে নানান প্রশ্নও ওঠে। চলে ট্রোলিংও।


সেসবকে তোয়াক্কা না করে আরও একবার সাহসী লুকে ধরা দিলেন মধুমিতা। এবার মধুমিতাকে দেখা গেল বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে পরেছেন নস্যি রঙের লেদারের শর্ট স্কার্ট। ক্যাপশন দিয়েছে, ‘উইথ অর উইদআউট’। কারণ ছবিগুলিতে একটিতে উনি সানগ্লাস পরেছিলেন। অন্যটিতে দেখা যায় রোদচশমা উধাও।


মধুমিতার এই পোস্টে নেটিজেনদের মন্তব্যের শেষ নেই। কেউ করেছে প্রশংসা। কেউ আবার কমেন্ট বক্স ভরিয়েছে কটু কথায়। যদিও তাতে মধুমিতার কিছু যায় আসে না। শুধু ছবি না, তাঁর ব্যক্তিত্বও বেশ বোল্ড। তাই তাঁকে কে কী বলল, সেদিকে কান দেন না। 


টেলিভিশনের গন্ডি থেকে বেরিয়ে এখন বাংলা সিরিজ সিনেমায় চেনা মুখ মধুমিতা। এছাড়াও তাঁর হাতে রয়েছে দক্ষিণী ছবির কাজ। হিন্দি ছবিতেও খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে বলে সূত্রের খবর। শেষবার 'চিনি-২'তে দেখা গিয়েছিল মধুমিতাকে।


```