Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধুবালা-মীনাকুমারী সই পাতিয়েছিলেন, কোন ঘটনায় মুখ দেখাদেখি বন্ধ হয় দুই সুন্দরীর?

ফিল্মফেয়ার পত্রিকার প্রচ্ছদে প্রকাশিত হয়েছিল মধুবালা আর মীনাকুমারীর হাসিমুখের ছবি। শ্বেতশুভ্র শাড়িতে দুই নায়িকার ছবি শরতের শিউলির মতো দর্শক হৃদয় ভরিয়ে তুলেছিল।

মধুবালা-মীনাকুমারী সই পাতিয়েছিলেন, কোন ঘটনায় মুখ দেখাদেখি বন্ধ হয় দুই সুন্দরীর?

মধুবালা-মীনাকুমারী

শেষ আপডেট: 16 April 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: পাঁচের দশকের সর্বাধিক জনপ্রিয় সুন্দরী নায়িকা ছিলেন তাঁরা দুজন। শোনা যায়, সমসাময়িক নায়িকাদের নাকি কখনও বন্ধুত্ব হয় না। তেমনই মিথ ছিল এই দুই নায়িকাকে নিয়েও। তাঁরা মধুবালা আর মীনাকুমারী। দীর্ঘ সময় মুখ দেখাদেখি বন্ধ ছিল দুই নায়িকার। কিন্তু কেরিয়ারের শুরুর দিকে কিন্তু পরিস্থিতি এমন ছিল না। মধুবালা আর মীনাকুমারী দু’জনে সই পাতিয়েছিলেন। গলায় গলায় বন্ধুত্ব ছিল তাঁদের। কোন কারণে তাঁদের বন্ধুত্ব বদলে যায় তিক্ততায়? 

মধুবালা যেমন ছিলেন হিন্দি ছবির স্বপ্নসুন্দরী, তেমন পর্দার ট্র্যাজেডি কুইন ছিলেন মীনাকুমারী। দু’জনেই দু’জনের কাজে রীতিমত টক্কর দিতেন একে অপরকে। নাচ থেকে অভিনয়-- দু’জনেই ছিলেন প্রথমা। 

প্রথম দিকে দুই নায়িকার সম্পর্ক ছিল মিষ্টি বন্ধুত্বের। একে অপরের বাড়ি যেতেন, গল্প করতেন। তাই সেসময় ফিল্মফেয়ার পত্রিকার প্রচ্ছদে প্রকাশিত হয়েছিল মধুবালা আর মীনাকুমারীর হাসিমুখের ছবি। শ্বেতশুভ্র শাড়িতে দুই নায়িকার ছবি শরতের শিউলির মতো দর্শক হৃদয় ভরিয়ে তুলেছিল। দু’জনের ইন্ডাস্ট্রিতে আসা প্রায় একই সময়ে। দু’জনেই শাসন করতেন বলিউড। কিন্তু কাজের জগতের প্রতিযোগিতা তাঁদের সম্পর্কে কখনও তিক্ততা আনেনি। যদিও এই হাসি, গান, বন্ধুত্ব হারিয়ে যায় তীব্র তিক্ততার অন্ধকারে। 

কোন ঘটনায় সম্পর্কে তিক্ততা আসে মধুবালা-মীনাকুমারীর ? 

'মহল' ছিল মধুবালার অভিনীত, জীবনের বাঁকবদলের ছবি। যে ছবির পর মধুবালাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 'মহল' ছবির শ্যুটিংয়েই তরুণী মধুবালা পড়লেন এই ছবির পরিচালক কামাল আমরোহির প্রেমে। মহলের সেটেই কাছাকাছি আসেন আমরোহি আর মধুবালা। সদ্য ফোটা ফুলের মতো মধুবালার রূপে পাগল হয়েছিলেন বয়স্ক পরিচালক আমরোহি। মধুবালাও দুঃসাহসী হয়ে আমরোহিকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু ততদিনে কামাল আমরোহী বিবাহিত, ঘোর সংসারী। তাঁর স্ত্রী তখন মীনাকুমারী। 

নিজেরক স্বামীকে নিয়ে মধুবালার এমন অদ্ভুত আবদার একেবারেই মেনে নিতে পারেননি মীনা কুমারী। দুই নায়িকার সম্পর্কে চিড় ধরে এই নিয়েই। কারণ মীনাকুমারীর মনে যথেষ্ট ঝড় ওঠে, তাঁর মনের মানুষ মধুবালার প্রেমে পড়াতে। 

এই ঘটনার পর থেকেই মুখ দেখাদেখি বন্ধ হয় দুই অভিনেত্রীর। স্বামী কামাল আমরোহিকে মধুবালার থেকে দূরে সরিয়ে আনতেও তৎপর হন মীনাকুমারী। আর কখনও মধুবালার সঙ্গে মীনাকুমারীর সম্পর্ক সহজ হয়নি। স্থায়ী হয়নি আমরোহি-মধুবালার সম্পর্কও। পরবর্তীকালে গায়ক-নায়ক কিশোর কুমারকে বিয়ে করেন মধুবালা। যদিও কিশোরের দ্বিতীয় বিয়ে ছিলেন মধু। 

যাই হোক, এসবের পরেও দুই নায়িকার জীবন পথে মিল থেকেই গেছে। দু’জনের ইন্ডাস্ট্রিতে আসা একই সময়ে। পর্দা থেকে দু’জনের প্রস্থান অল্প বয়সেই। মধুবালা আর মীনাকুমারী দু’জনেই অকালে মারা যান যৌবন না পেরোতেই।


```