Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভয়ের দুনিয়ায় ফিরছে ম্যাডক ফিল্মস, কবে আসছে 'স্ত্রী ৩', 'ভেড়িয়া ২' আর 'মুঞ্জিয়া ২'?

সম্প্রতি ম্যাডক ফিল্মস একসঙ্গে আটটি নতুন ছবির নাম এবং মুক্তির তারিখ ঘোষণা করেছে।

ভয়ের দুনিয়ায় ফিরছে ম্যাডক ফিল্মস, কবে আসছে 'স্ত্রী ৩', 'ভেড়িয়া ২' আর 'মুঞ্জিয়া ২'?

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 January 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্স নিয়ে দর্শকদের উত্তেজনা চরমে। ২০২৪ সালে ‘স্ত্রী ২’ মুক্তি পাওয়ার পর শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও-এর অভিনয় বক্স অফিসে সাড়া ফেলে দেয়, এমনকি শাহরুখ খানের ছবিকেও পেছনে ফেলে দেয়। সেই সময়ই ঘোষণা করা হয়েছিল, ‘স্ত্রী ৩’ আসছে। অনেকেই ভেবেছিলেন এই ছবির মাধ্যমেই হরর ইউনিভার্স শেষ হবে। কিন্তু নতুন বছরে নির্মাতারা আরও বড় চমক নিয়ে হাজির।  

সম্প্রতি ম্যাডক ফিল্মস একসঙ্গে আটটি নতুন ছবির নাম এবং মুক্তির তারিখ ঘোষণা করেছে। তাদের ঘোষণা অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে একের পর এক ছবি মুক্তি পাবে। শুধু ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ বা ‘মুঞ্জিয়া’-এর মতো চেনা চরিত্র নয়, এবার নতুন চরিত্র ও গল্প নিয়ে আসছে ‘থামা’, ‘চামুন্ডা’, এবং ক্রসওভার ছবি ‘পেহলা মহাযুদ্ধ’।  

মুক্তির সময়সূচি দেখে নেওয়া যাক:

‘থামা’: ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি। আয়ুষ্মান খুরানা ও সামান্থা রুথ প্রভু ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করবেন।
 
‘শক্তি শালিনী’: ৩১ ডিসেম্বর ২০২৫  

‘ভেড়িয়া ২’: বরুণ ধাওয়ানের এই ছবি আসবে ১৪ আগস্ট ২০২৬  

‘চামুন্ডা’: মুক্তি পাবে ৪ ডিসেম্বর ২০২৬  

‘স্ত্রী ৩’: ১৩ আগস্ট ২০২৭। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর ফিরবেন তাঁদের জনপ্রিয় চরিত্রে।  

‘মহা মুঞ্জিয়া’: ২৪ ডিসেম্বর ২০২৭  

‘পেহলা মহাযুদ্ধ’: ১১ আগস্ট ২০২৮

‘দুসরা মহাযুদ্ধ’: ১৮ অক্টোবর ২০২৮

‘পেহলা মহাযুদ্ধ’ এবং ‘দুসরা মহাযুদ্ধ’-এর মতো ক্রসওভার ছবিগুলো ২০২৮ সালের দীপাবলিকে এক অন্য মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে। ম্যাডক ফিল্মস তাদের সোশ্যাল মিডিয়ায় ছবিগুলোর পোস্টার শেয়ার করেছে এবং ক্যাপশনে লিখেছে, “#MaddockHorrorComedyUniverse নিয়ে আসছে আটটি মজার, ভৌতিক এবং রোমাঞ্চকর ছবি।” 


```