Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সবেমাত্র মুক্তি পেল মা কালী ছবিটির পোস্টার-ট্রেলার, এরই মধ্যে একের পর এক হুমকি ফোন রাইমাকে !

সবেমাত্র মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবির পোস্টার ও ট্রেলার। এরই মধ্যে একের পর এক হুমকি ফোন পেয়েছেন তিনি। তাও আবার তাঁর বাড়ির ল্যান্ড লাইনে। 

সবেমাত্র মুক্তি পেল মা কালী ছবিটির পোস্টার-ট্রেলার, এরই মধ্যে একের পর এক হুমকি ফোন রাইমাকে !

রাইমা সেন

শেষ আপডেট: 5 April 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: টলিউড থেকে বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা বা কুরুচিকর মন্তব্য করা নতুন কিছু নয়। কিন্তু এবার এক নতুন ঘটনার সাক্ষী হলেন টলিউড অভিনেত্রী রাইমা সেন। হিন্দি ছবি ‘মা কালী’র মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সবেমাত্র মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবির পোস্টার ও ট্রেলার। এরই মধ্যে একের পর এক হুমকি ফোন পেয়েছেন তিনি। তাও আবার তাঁর বাড়ির ল্যান্ড লাইনে। 

রাইমার আগামী ছবিটির প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক প্রতিহিংসা। তাঁর পরিবারের সদস্যদের দাবি, এই ছবির বিতর্কিত বিষয় নিয়ে রীতিমত আপত্তি উঠে আসছে। ছবিতে দেখানো হবে দেশ বিভাজন, সেই সময়ের লাখ লাখ ছিন্নমূল পরিবার, যারা নিজেদের বাড়ি ছেড়েছে, অত্যাচারিত হয়েছে। আর সেই অত্যাচারে সর্বহারা ঘোষ পরিবার। সেই ঘটনার গল্প ‘মা কালী’তে। 

ফোন কলারদের বক্তব্য অনুযায়ী, ভোটের ঠিক আগে প্রোপাগান্ডা ছবি! সুচিত্রা সেনের নাতনি হয়েও কেন রাজি হলেন? অভিনেত্রীকে বলেন আপনাকে তো কলকাতাতেই থাকতে হবে! তাদের মূল বক্তব্য, এই ছবিতে দেখানো হয়েছে কলকাতার ছিন্নমূল একাধিক পরিবারের উপর ঘটে যাওয়া অত্যাচারের ঘটনা। তারই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিএএ সঙ্গেও মিল আছে বলে অভিযোগ। 

উল্লেখ্য, যদিও অভিনেত্রী এখন মুম্বইতে, কিন্তু তাঁর কলকাতার বাড়িতে একা থাকেন তাঁর মা-বাবা। রীতিমধ্যে তাঁর পরিবার এখন দুশ্চিন্তায় রয়েছেন।  রাইমা সেন বললেন, সিনেমা না দেখে কখনওই বিচার করা উচিত নয়। একজন অভিনেত্রী হিসেবে যে কোনও চরিত্রে অভিনয় করাটাই স্বাভাবিক। তিনি এখনই কোনও আইনি পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন। তিনি এখন সিনেমাটির টিজার ও ট্রেলারের মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন। তিনি জানান এরপর যদি আর এই ধরনের কল আসে তাহলে তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।


```