Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ও সনম... ফের গান ধরলেন ৬২ বছরের লাকি আলি! সোশ্যাল মিডিয়ায় আবেগে ভাসছে 'নাইন্টিজ' প্রজন্ম

দ্য ওয়াল ব্যুরো: ভগবান প্রদত্ত কন্ঠ তাঁর। একের পর এক রোমান্টিক গানে মাতিয়ে রেখেছিলেন নয়ের দশকের ছেলেমেয়েদের। সেসময় ক্যাসেট, সিডি বিক্রি হত। বাংলায় সুমনের গান, আর হিন্দিতে লাকি আলির গানের ক্যাসেট, সিডি মোটামুটি সবার বাড়িতেই ছিল তখন। র

ও সনম... ফের গান ধরলেন ৬২ বছরের লাকি আলি! সোশ্যাল মিডিয়ায় আবেগে ভাসছে 'নাইন্টিজ' প্রজন্ম

শেষ আপডেট: 19 November 2020 13:08

দ্য ওয়াল ব্যুরো: ভগবান প্রদত্ত কন্ঠ তাঁর। একের পর এক রোমান্টিক গানে মাতিয়ে রেখেছিলেন নয়ের দশকের ছেলেমেয়েদের। সেসময় ক্যাসেট, সিডি বিক্রি হত। বাংলায় সুমনের গান, আর হিন্দিতে লাকি আলির গানের ক্যাসেট, সিডি মোটামুটি সবার বাড়িতেই ছিল তখন। রেডিওতেও বাজত তাঁর একের পর এক গান। বহুদিন পর তাঁর কণ্ঠ শুনে, তাঁকে দেখে আবেগে ভাসলেন নয়ের দশকের ছেলেমেয়েরা। ৬২ বছরের লাকি আলির চেহারায় পড়েছে বয়সের ছাপ। না, একেবারে ন্যুব্জ হননি, কিন্তু ভেঙে পড়েছেন কিছুটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গেছে তাঁকে। সাদা চুলের লাকি আলি নিজেই গিটার বাজিয়ে গাইছেন সকলের প্রিয় 'ও সনম, মহব্বত কি কসম'...। শুনেই নস্টালজিক হয়ে পড়েছেন সকলে। শুনুন সেই গান। https://www.youtube.com/watch?v=8FmgN2t-bWY লাকি আলির প্রথম গানের অ্যালবাম 'শুনোহ'। অ্যালবামের প্রথম গানই ছিল 'ও সনম'। এত বছর আগের গান আজও পুরনো হয়নি একটুও। অন্তত সোশ্যাল মিডিয়ায় কমেন্ট-শেয়ারের ঝড় তাই বলছে। গানের অ্যালবামের পর বলিউডে প্রথম 'কহো না প্যায়ার হ্যায়' সিনেমাতে গান গেয়েছেন তিনি। সেই সিনেমার 'না তুম জানো না হাম' গানেও তাঁর কণ্ঠে আবেদন একই রকম ছিল। পরবর্তীতে 'সুর' বলে একটি সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। সম্প্রতি 'ও সনম' গানের এই আনপ্লাগড ভার্সনটি ইউটিউবে শেয়ার করেছেন তিনি। ভিডিওটি তুলেছেন তাঁর বন্ধু ও ফোটোগ্রাফার সাদ খান। পোস্ট করার পরেই ভাইরাল হয়ে যায় গানটি। তাঁর অনুরাগীরা শেয়ার করেই তাঁদের প্রিয় লাকি আলির প্রতি আবেগের কথা জানিয়েছেন। যেমন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি পোস্টটি শেয়ার করে লিখেছেন, "ছোটবেলা। ছোটবেলা। ছোটবেলা। আপনি সুস্থ থাকুন লাকি আলি। ইনশাআল্লাহ। আপনার মুখের হাসি যেন সবসময় দেখতে পাই। আপনার চিরকালের ভক্ত।"

```