Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘...  এই কারণেই সন্তান নেই আমাদের’, জয়কে নিয়ে অকপট লোপামুদ্রা 

লোপা বড়, জয় ছোট--- তাতে কী? তাঁদের প্রেমের এক্সপ্রেস আজও বইছে। আজ অর্থাৎ শনিবার জয়ের জন্মদিন।

‘...  এই কারণেই সন্তান নেই আমাদের’, জয়কে নিয়ে অকপট লোপামুদ্রা 

লোপা-জয়ের সুখের সংসার

শেষ আপডেট: 11 January 2025 20:20

প্রথম দেখা হয়েছিল সিঁথির মোড়ের এক মেলায়। কবিতার গানে মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন লোপামুদ্রা মিত্র। দর্শকাসনে জয়। সেদিন লোপার গান শুনে নিজেকে আর আটকাতে পারেননি তিনি। মনের রেডিয়োয় আচমকাই গেয়ে উঠেছিল বসন্তের কোকিল। ওই যাকে বলে, 'লাভ অ্যাট ফার্স্ট সাইট।' 

লোপা বড়, জয় ছোট--- তাতে কী? তাঁদের প্রেমের এক্সপ্রেস আজও বইছে। আজ অর্থাৎ শনিবার জয়ের জন্মদিন। উপহারের রেওয়াজ নেই তাঁদের। সামান্য খাওয়াদাওয়া, আর একবুক ভালবাসা, ব্যস ওইটুকুই। 

দীর্ঘ বিবাহিত জীবনে সন্তানের পরিকল্পনা করেননি তাঁরা। শুনতে হয়েছে প্রশ্ন। বছর কয়েক আগেই এক সাক্ষাৎকারে সন্তান না নেওয়ার কারণ নিয়েও মুখ খুলেছিলেন লোপামুদ্রা। জানিয়েছিলেন, সঙ্গীতই তাঁদের শাসন। সঙ্গীতের লালন করেছেন এতদিন ধরে, আগামী দিনেও করবেন। আর সেই কারণেই আলাদা করে সন্তান পরিকল্পনা করার কথা ভাবেননি তাঁরা। 

জয় এগিয়ে যাক, উন্নতি হোক তাঁর--- এই কামনাই স্ত্রীর। তবে লেগেই থাকে তাঁদের খুনসুটি। আর সেই কারণেই জন্মদিনে জয়কে লোপা লিখেছেন, মাত্র তিনটি কথা, 'শুভ জন্মদিন শত্রু'।


```