Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কমোডে বসে, আধো অন্ধকারে এ কী করেছেন তাপসী পান্নু! চমকে গেলেও মুগ্ধ সকলে

দ্য ওয়াল ব্যুরো: তথাকথিত চোখ ধাঁধানো নরম, রূপসী, গ্ল্যামারাস লুক নয়। একেবারে ছাপোষা, সাধারণ। যেন রোজকার জীবনের এক সাধারণ মেয়ে তিনি। দাঁতে দাঁত চেপে ইচ্ছেপূরণ করতে একাই লড়ে যাচ্ছেন। চোখে ঠিকরে বেরোচ্ছে আত্মবিশ্বাস। স্টাউট বডি ল্যাঙ্গুয়ে

কমোডে বসে, আধো অন্ধকারে এ কী করেছেন তাপসী পান্নু! চমকে গেলেও মুগ্ধ সকলে

শেষ আপডেট: 2 February 2021 10:34

দ্য ওয়াল ব্যুরো: তথাকথিত চোখ ধাঁধানো নরম, রূপসী, গ্ল্যামারাস লুক নয়। একেবারে ছাপোষা, সাধারণ। যেন রোজকার জীবনের এক সাধারণ মেয়ে তিনি। দাঁতে দাঁত চেপে ইচ্ছেপূরণ করতে একাই লড়ে যাচ্ছেন। চোখে ঠিকরে বেরোচ্ছে আত্মবিশ্বাস। স্টাউট বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক এমন ছবিই অভিনেত্রী তাপসী পান্নুর সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে রয়েছে এখন। তবে 'রেশমি', 'মিঠু' নয়। এবারে তিনি 'সাভি'। সম্প্রতি 'রেশমি রকেট'-এর শ্যুটিং শেষ করে 'লুপ লাপেতা'র কাজ শুরু করেছেন। তবে মাঠে দৌড়াদৌড়ি করতে দেখা গেল না কিন্তু তাঁকে। আবছা অন্ধকার বাথরুমের 'কমোডে' বসে আছেন সাভি। পরনে টি-শার্ট, শর্টস। পায়ে আবার স্পোর্টস সু। হাতে পেপার। এমন ছবি শেয়ার করেই সাভির সঙ্গে আলাপ করালেন তাপসী পান্নু। ক্যাপশনে লিখেছেন, "জীবনে কখনও কখনও এমন মুহূর্ত আসে, যখন নিজেকেই নিজে জিজ্ঞেস করতে হয়, এমন জায়গায় আমি এলাম কী করে! না, কমোডে নয়। জীবনের এই পর্যায়!" সাধারণত, নতুন সিনেমার প্রচারের জন্য গ্ল্যামারাস ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু তাপসী এবারেই চোখ ধাঁধিয়ে দিলেন সকলের। এমন ছবি দেখে তো থ নেটিজেনরা। বলাই বাহুল্য, ছবির ফার্স্ট লুকই এক বলে বাউন্ডারি দিল যেন। অন্যদিকে অভিনেত্রীর উচ্ছ্বসিত প্রশংসাই করছেন সকলে। ১৯৯৮ সালে হলিউডের বিখ্যাত ক্লাসিক সিনেমা 'রান লোলা রান'-এর রিমেক হচ্ছে 'লুপ লাপেতা'। আগের বছরই এই সিনেমার খবর শেয়ার করেছিলেন তাপসী। কিন্তু করোনা আবহের জন্য পিছিয়ে গিয়েছিল শ্যুটিং। পরিচালক আকাশ ভাটিয়ার 'লুপ লাপেতা' একটি কমেডি থ্রিলার মুভি। প্রসঙ্গত তাপসী 'সাবাস মিঠু'র জন্যেও প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিকে অভিনয় করবেন স্বয়ং তাপসী।

```