Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আফরি আফরি' গানের কথা জানাতে লজ্জা পেতেন লিজা, গানের মাহাত্ম্য বুঝতে পারেন অনেক দেরিতে

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে জাভেদ আখতারের কথায় এবং নুসরত ফতে আলি খানের সুরে গাওয়া আফরি আফরি (Afreen Afreen) গানটি আজও অন্যতম জনপ্রিয় গান। পরবর্তী কালে তাঁর বংশধর রাহাত ফতে আলি খানও গেয়েছেন এই বিখ্যাত গজল। নুসরত ফতে আলি খানের গানটির ভি

'আফরি আফরি' গানের কথা জানাতে লজ্জা পেতেন লিজা, গানের মাহাত্ম্য বুঝতে পারেন অনেক দেরিতে

শেষ আপডেট: 9 May 2023 14:02

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে জাভেদ আখতারের কথায় এবং নুসরত ফতে আলি খানের সুরে গাওয়া আফরি আফরি (Afreen Afreen) গানটি আজও অন্যতম জনপ্রিয় গান। পরবর্তী কালে তাঁর বংশধর রাহাত ফতে আলি খানও গেয়েছেন এই বিখ্যাত গজল। নুসরত ফতে আলি খানের গানটির ভিডিওতে সেইসময়ে দেখা গিয়েছিল মডেল লিজা রায়কে (Lisa Ray felt ashamed)।

সম্প্রতি এই গান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন লিজা। তাঁর কথায় গানটি মুক্তির পর এই গানের বিষয়ে আলোচনা করতে লজ্জা পেতেন তিনি। এমনকি, কোনও অনুষ্ঠানে তাঁকে এই গানের শ্যুটিং সম্পর্কে কিছু বলতে বলা হলেও অস্বস্তিতে পড়েন লিজা। তাঁকে স্পষ্ট বোঝা গিয়েছিল এই ভিডিওতে, সেই কারণেই এমন অস্বস্তি, জানান তিনি।

ইনস্টাগ্রামে রবিবার এই ভিডিও পোস্ট করে নিজের মনের কথা ভাগ করে নেন লিজা। তাঁর কথায়, তিনি অনেক পরে বুঝতে পেরেছেন এই গানটির শক্তি। পাশাপাশি, এই গান যে দর্শকের কতটা প্রিয় এবং তাঁরা সাদরে গ্রহণ করেছিলেন লিজাকে তাও বুঝতে পেরেছেন তিনি, এমনই মত তাঁর।

নয়ের দশকের সেই সাড়া ফেলে দেওয়া ভিডিওতে লাস্যময়ী রূপে দেখা গিয়েছিল লিজাকে। মরুভূমির মধ্যে নানা অবতারে নিজেকে মেলে ধরেছিলেন লিজা। ইনস্টাগ্রাম ভিডিওতে সেই গানেরই কিছু অংশ আপলোড করেন লিজা। সঙ্গে ছিল এই স্বীকারোক্তি। তবে, দর্শকরা জানিয়েছেন লিজাকে আজও তাঁদের পছন্দ এই গানের মুখ হিসেবে। পাশাপাশি, অনেকেই সহমত প্রকাশ করেছেন পঞ্চাশোর্ধ্ব এই মডেলের স্বীকারোক্তিতে।

জমে উঠেছে বাংলাদেশের কোক স্টুডিও, প্রীতম হাসানের দেওরা গানে কোমর দোলাচ্ছেন দুই বাংলার শ্রোতারা


```