Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমার তৈরি মাংসের চপ প্রিয় ছিল অজিতের, পয়লা বৈশাখে ওকে খুব মিস করি: লিলি

তিনি বাংলা ছবির লিলি ফুল। লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। দমদম মতিঝিলের আবাসনের জানলা দিয়ে ঝিলের দিকে তাকিয়ে ভাবতে থাকেন তাঁর ফেলে আশা আনন্দঘন নববর্ষ দিনের কথা। বাংলা চলচ্চিত্রের এবং সমসাময়িক বাংলা সিরিয়ালের ব্যস্ততম অভিনেত্রী তিনি আজও।

আমার তৈরি মাংসের চপ প্রিয় ছিল অজিতের, পয়লা বৈশাখে ওকে খুব মিস করি: লিলি

শেষ আপডেট: 6 April 2023 10:38

তিনি বাংলা ছবির লিলি ফুল। লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। দমদম মতিঝিলের আবাসনের জানলা দিয়ে ঝিলের দিকে তাকিয়ে ভাবতে থাকেন তাঁর ফেলে আশা আনন্দঘন নববর্ষ দিনের কথা। বাংলা চলচ্চিত্রের এবং সমসাময়িক বাংলা সিরিয়ালের ব্যস্ততম অভিনেত্রী তিনি আজও। লিলি চক্রবর্তী (Lily Chakraborty) শোনালেন তার মেয়েবেলা ও যৌবনের পয়লা বৈশাখের নানা গল্প। শুনলেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়।

আমরা আদতে ছিলাম প্রবাসী বাঙালি। আমার ছোটবেলা কেটেছে মধ্যপ্রদেশে। ওখানে বেশিরভাগ লোক অবাঙালি। তারা নববর্ষ কী বুঝত না। পয়লা বৈশাখ কী মানেই জানত না কেউ। মধ্যপ্রদেশে আমাদের বাড়িতেই নববর্ষ হত। মা রান্নাবান্না করতেন, কাছাকাছি থাকা আত্মীয়-স্বজনরা আসতেন, হইহই হত, এই আর কী। পরবর্তীকালে আমার মা নান্দীকারের বিখ্যাত অভিনেত্রী দীপালী চক্রবর্তী হন। তারপর তো একটু বড় হতে কলকাতা চলে এলাম। ফিল্মে অভিনয়ে চলে এলাম।তখন পয়লা বৈশাখ একদম বদলে গেল।তখন পয়লা বৈশাখ মানেই ছবির মহরত। মহরতে যেতাম। বছরের প্রথম দিন কাজ করলে সারা বছর কাজ থাকবে এটাই মানত সবাই। তাই পয়লা বৈশাখে ছবির মহরত মাস্ট ছিল। আর যখন নাটক করতে গেলাম তখন ছুটির দিন মানেই ডাবল শো হত। তখন বাঙালিদের কাছে বাংলা নাটক দেখা নতুন বছরে মাস্ট ছিল।সেসব দিন আজকাল আর নেই।

নববর্ষ এলেই মনে পড়ে আমার ব্যক্তিগত কথা। আমার স্বামী অজিতের কথা। আমার স্বামীর নাম ছিল অজিত ঘোষ। বিয়ের আগেই আমি লিলি চক্রবর্তী নামে বিখ্যাত। তাই আমার স্বামী বললেন লিলি চক্রবর্তী নামেই যখন তুমি বিখ্যাত হয়েছ তখন এই পদবী থাক, আমার পদবী আর তোমায় দিতে হবে না। প্রেম-বন্ধুত্বের মাধুর্যে অজিত আমায় এমন ভাবে জড়িয়ে ছিল যে ফিল্মের কারও সঙ্গে কখনও জড়িয়ে পড়ার কথা ভাবিনি। উনি আমায় আগলে রেখেছিলেন। অজিত ছিল আমার অভিভাবক, আমার সেক্রেটারি, আমার মাস্টারমশাই আমার সবকিছু।

তখন খুব রোগা ছিলাম। অজিতের কথামতো ডিমের কুসুমের সঙ্গে এক চামচ ব্র্যাণ্ডি ছিল আমার বাঁধা। রোজ নিজে হাতে ফলের রস করে খাওয়াত। কমলালেবু, আঙুর, বেদানা যখন যেটা পাওয়া যায়। ইন্ডাস্ট্রির অনেকেই আড়ালে বলত, লিলি হল বরের পুতুল। এভাবে নাকি সম্পর্ক টেকে না। কিন্ত আমি ওদের ভুল প্রমাণ করে দিয়েছিলাম। অজিত ছিল বলেই আমি এত সুন্দর ভাবে কেরিয়ার আর পরিবার ব্যালেন্স করে চলতে পেরেছিলাম। উনি আমাকে একটা নির্মল জীবন উপহার দিয়েছিলেন।

আজকাল অজিতকে ছাড়া মাঝেমধ্যে খুব ফাঁকা লাগে। আমাকে এখন আর কেউ শাসন করে না। কেউ ফলের রস বানিয়ে মুখের সামনে এগিয়ে ধরে না।

নববর্ষ এলেই মনে হয় অজিতের কথা। পয়লা বৈশাখে কাজের সময় ছাড়া বাড়িতেই থাকতাম। আমার স্বামী বাজার করে আনতেন। আমার ভাইবোনেরা আসত সবাই। খাওয়া-দাওয়া হতো। আমাকেই রান্না করতে হত। অন্য কেউ রান্না করলে আমার বর খাবে না। আমার ভাইবোনরাও চাইত দিদি রান্না করুক। তখন তো বিরিয়ানির অত চল ছিল না, আমরা খেতামও না, অত ভাল লাগত না বিরিয়ানি। বাঙালি খাবারই আমি বানাতাম। আমার হাতের তৈরি মাংসের চপ আর কচুরি আমার বরের প্রিয় ছিল।

আজকাল বাঙালিরা ধনতেরসে সোনা কেনে, পয়লা বৈশাখে নয়


```