Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ে শুধু গাইবে না, খেলবে ফুটবলও! মা-শাশুড়ির সকলেরই দিনবদলের হাতেখড়ি

দ্য ওয়াল ব্যুরো: 'সংসার সুখী হয় রমণীর গুণে', এটা শুনে শুনেই অর্ধেকের বেশি মেয়ে বড় হয় ছোটবেলা থেকে। মেয়ে মানেই গৃহকন্যা করবে, গান শিখবে, সেলাই করবে। একুশ শতকেও এসে এই ধারণা মোটেও বদলায়নি। এবার সেই ধারণায় বদল আনতে অভিনব প্রয়াস দেখা গেল স

মেয়ে শুধু গাইবে না, খেলবে ফুটবলও! মা-শাশুড়ির সকলেরই দিনবদলের হাতেখড়ি

শেষ আপডেট: 17 February 2021 12:37

দ্য ওয়াল ব্যুরো: 'সংসার সুখী হয় রমণীর গুণে', এটা শুনে শুনেই অর্ধেকের বেশি মেয়ে বড় হয় ছোটবেলা থেকে। মেয়ে মানেই গৃহকন্যা করবে, গান শিখবে, সেলাই করবে। একুশ শতকেও এসে এই ধারণা মোটেও বদলায়নি। এবার সেই ধারণায় বদল আনতে অভিনব প্রয়াস দেখা গেল স্টার জলসায়। শুক্লা পঞ্চমীর দিন বাগদেবীর আরাধনাকে সার্থক করে তুলতেন চ্যানেলের এই নতুন আহ্বান। 'দিন বদলের হাতেখড়ি' শুরু হয় সরস্বতী পুজোর দিনে। চ্যানেলের পোস্ট করা দুটো ভিডিও এই যুগ যুগ ধরে চলা নিয়মের বেড়াজালকে ভেঙেছে। কী আছে সেই ভিডিওতে যা নাড়িয়ে দিচ্ছে সমাজের গোঁড়ামিকে? প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে একটি খেলোয়াড় মেয়েকে। পাড়ার ছেলেদের সঙ্গে সমান উৎসাহে ফুটবল খেলতে আগ্রহী পাড়ার সেই মেয়েটিও। কিন্তু সমাজের নিয়ম দেখিয়ে তার খেলাতে বাদ সেধেছেন তার নিজের বাবা। নিজে সেতার হাতে নিয়ে মেয়েকে জোর করে বসিয়ে দিয়েছেন হারমোনিয়ামের সামনে। এ দিকে, কিশোরীর মন পড়ে আছে মাঠে, ফুটবলের কাছে। যদিও শেষমেশ রক্ষা করলেন মা, মেয়ের ইচ্ছেকে দিলেন দাম। মেয়েকে ঠেলে নামালেন খেলার মাঠে। বাবা অবাক হয়ে দেখলেন, হারমোনিয়ামে গলাসাধা মেয়ের সেই দারুণ ড্রিবলিং। দ্বিতীয় ভিডিওতে আবার দেখা যাবে, শাশুড়ির মা হয়ে ওঠার গল্প। ভিডিও দু’টিতে দর্শকদের মুখোমুখি হচ্ছেন ‘মোহর’ ওরফে সোনামণি সাহা এবং ‘ভাগ্যশ্রী’ ওরফে শার্লি মোদক। তাঁরাই বসন্ত পঞ্চমীতে এগিয়ে এসেছেন দিন বদলের ডাক দিয়ে। সেই ভিডিয়োরই স্লোগান এ বার, ''ছেলে হলে ফুটবল, মেয়ে হলে গান? মেয়ে আর বৌমা হোক সমান সমান...!''

```