
ফাহাদ ফাসিল
শেষ আপডেট: 4 January 2025 16:15
দ্য ওয়াল: ফাহাদ ফাসিল (Fahadh Faasil), তাঁর অসামান্য অভিনয়ের ছাপ পড়ছে প্রতিটি ছবিতেই। মালায়ল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফাহাদ একেবারে ‘জবরদস্ত’ স্টার! ডাকসাইটে অভিনেতাকে ‘পুষ্পা লাইট’ বলা যেতেই পারে। কারণ, তিনিও যে আল্লু অর্জুনের মতোই একেবারে ‘ফায়ার’ তা জেনে গিয়েছে দর্শক। শুধু ‘পুষ্পা’ নয়। ‘আভেশম’ ছবিতে তাঁকে দেখার পর চোখ ফেরাতে পারেনি দর্শক। ‘পুষ্পা’র (Pushpa 2)আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বুগেনভিল্লা-তেও নিজের ছাপ অক্ষত রেখেছেন ফাহাদ। এমনই এক দক্ষ অভিনেতার (Fahadh Faasil) জীবনের অজানা দিকও রয়েছে। জেনে নেওয়া যাক তেমনই ফাহিলের ১০ জীবনগল্প!