
শেষ আপডেট: 2 June 2023 16:27
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় মডেল নিলম গিলকে ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা অনেকেই চেনেন। তবে এবার যে কারণে পেজ থ্রির শিরোনামে উঠে এসেছেন তিনি তা জানলে অনেকেরই চোখ কপালে উঠে যেতে পারে (Leonardo DiCaprio affairs rumour with Neelam Gill)।
জানা গেছে, নীলম সম্প্রতি সম্পর্কে জড়িয়ে পড়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে! আন্তর্জাতিক এই মডেলকে এবং হলিউডের বিখ্যাত তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল এক বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার সারতে। সূত্রের খবর, টাইটানিক তারকার মা-ও নাকি উপস্থিত ছিলেন এই ডিনার ডেটে।
আন্তর্জাতিক মডেল নীলম দেশের বাইরেই কাটান বেশিরভাগ সময়। ভোগ সহ একাধিক আন্তর্জাতিক পত্রিকার মুখ হিসেবে দেখা গেছে নীলমকে। সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানে দেখা গিয়েছিল নীলমকে। ফলে, আন্তর্জাতিক তারকার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনায় অবাক হওয়ার মতো কিছু নেই বলেই জানাচ্ছেন ফ্যাশন জগতের অন্যান্যরা।
টাইটানিকের জ্যাকের সঙ্গে ভারতীয় মডেল কন্যার এই সম্পর্ক ঘনিষ্ঠতায় গড়াবে নাকি অকালেই ডুববে প্রেমের টাইটানিক তা সময় বলবে, তবে আপাতত নীলম যে লিওনার্দোর বিশ্বজোড়া অসংখ্য মহিলা অনুরাগীর ঈর্ষার পাত্রী হলেন তা আর বলার অপেক্ষা রাখে না।
বিতর্ক উড়িয়ে মুক্তি পেল ‘শিবপুর’-এর টিজার, মাফিয়া-রাজনীতির টানটান ঝলক