Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'মেরি আওয়াজ হি পহেচান হ্যায়,' বলেছিলেন নিজেই, মৃত্যুর ৩ বছর পরও হৃদয়ে 'অমর' হয়ে আছেন লতাজি

গানের জগতের মণিমুক্তো লতা মঙ্গেশকর, যাঁকে 'কুইন অফ মেলোডি', 'নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া', এবং 'ভয়েস অফ মিলেনিয়াম' নামে অভিহিত করা হয়।

'মেরি আওয়াজ হি পহেচান হ্যায়,' বলেছিলেন নিজেই, মৃত্যুর ৩ বছর পরও হৃদয়ে 'অমর' হয়ে আছেন লতাজি

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 6 February 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: গানের জগতের মণিমুক্তো লতা মঙ্গেশকর, যাঁকে 'কুইন অফ মেলোডি', 'নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া', এবং 'ভয়েস অফ মিলেনিয়াম' নামে অভিহিত করা হয়। ৬ ফেব্রুয়ারি ২০২২ সালে ৯২ বছর বয়সে প্রয়াত হন 'কোকিল কণ্ঠী' গায়িকা। আট দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় সঙ্গীত জগতকে সমৃদ্ধ করেছেন।

লতা মঙ্গেশকর ৩৬টি ভাষায় গান গেয়েছেন এবং তাঁর ঝুলিতে রয়েছে ভারতরত্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং তিনটি জাতীয় পুরস্কারের মতো সম্মান। তার গাওয়া গানগুলো যেন চিরকালীন হয়ে থাকবে, যেমন তিনি নিজেই বলেছিলেন, 'মেরি আওয়াজ হি পহেচান হ্যায়...' তবে, অনেকেই হয়তো জানেন না যে গানের পাশাপাশি তিনি সঙ্গীত পরিচালনাও করেছেন। 

Lata Mangeshkar का भाई-बहनों संग था गहरा नाता, तस्वीरों में देखें  स्वरकोकिला का परिवार - Bollywood News AajTak

১৯৫৫ সালে মারাঠি ছবি 'রাম রাম পাভহানে'-তে সঙ্গীত পরিচালনা দিয়ে তাঁর সঙ্গীত পরিচালকের পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে 'মারাঠা তিতুকা মেলভাভা' (১৯৬৩), 'মোহিত্যাঞ্চি মঞ্জুলা' (১৯৬৩), 'সাধি মানসে' (১৯৬৫) এবং 'তামবাড়ি মাটি' (১৯৬৯) ছবিতে সঙ্গীত পরিচালনা করেন। 'সাধি মানসে' ছবির জন্য মহারাষ্ট্র স্টেট গভর্মেন্টের বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

Lata Mangeshkar: A career that spanned the arc of Hindi cinema - Hindustan  Times

এছাড়াও, লতা মঙ্গেশকর ছিলেন একজন প্রযোজকও। ১৯৫৩ সালে তিনি প্রথম মারাঠি ছবি 'ভাদাল' প্রযোজনা করেন। পরে আরও তিনটি সিনেমা প্রযোজনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত 'লেকিন'। গুলজার পরিচালিত এই ছবির সঙ্গীত রচনা করেন তাঁর ভাই হৃদয়নাথ মঙ্গেশকর এবং ছবির গান 'ইয়ারা সিলি সিলি' দর্শকদের মনে বিশেষভাবে জায়গা করে নেয়।

দীর্ঘ কেরিয়ারে তিনি আর কোনও ছবি প্রযোজনা না করলেও, তাঁর কণ্ঠস্বর এবং সঙ্গীত নিয়ে কাজ করতে থাকেন। ২০২২ সালের জানুয়ারি মাসে তিনি কোভিডে আক্রান্ত হন এবং হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, এবং ৬ ফেব্রুয়ারি তিনি মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লতা মঙ্গেশকর, ভারতের সর্বশ্রেষ্ঠ গায়িকা, তাঁর অবদান ও সঙ্গীতের মাধ্যমে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।


```