Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষবার 'সানডে সাসপেন্স' পড়লেন মীর, শ্রোতাদের কাঁদিয়ে মির্চি-বিদায়

দ্য ওয়াল ব্যুরো: শেষবারের জন্য রেডিও মির্চিতে গলা শোনা গেল মীরের (Mir Afsar Ali)। জুলাইয়ের প্রথম দিনেই মির্চি ছাড়ার কথা জানিয়েছিলেন মীর আফসার আলি। দীর্ঘ এক যাত্রা পথে হঠাৎই ইতি টানেন তিনি। আবেগতাড়িত সেই পোস্ট দেখে অনেকেই ভারাক্রান্ত হ

শেষবার 'সানডে সাসপেন্স' পড়লেন মীর, শ্রোতাদের কাঁদিয়ে মির্চি-বিদায়

শেষ আপডেট: 3 July 2022 09:08

দ্য ওয়াল ব্যুরো: শেষবারের জন্য রেডিও মির্চিতে গলা শোনা গেল মীরের (Mir Afsar Ali)। জুলাইয়ের প্রথম দিনেই মির্চি ছাড়ার কথা জানিয়েছিলেন মীর আফসার আলি। দীর্ঘ এক যাত্রা পথে হঠাৎই ইতি টানেন তিনি। আবেগতাড়িত সেই পোস্ট দেখে অনেকেই ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। অনেক প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্ন তোলপাড় করেছে তা হল 'সানডে সাসপেন্স'-এ আর মীরের গলা শোনা যাবে না। মীর ও সানডে সাসপেন্স (Sunday Suspense) যে একে অপরের পরিপূরক তা বলার অপেক্ষা রাখে না। এই রবিবার শেষবারের জন্য রেডিও মির্চিতে মীরের গলা শোনা গেল প্রিয় 'সানডে সাসপেন্স'-এ।

সেই কথাই এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি। লিখেছেন, 'ছেড়ে বেরিয়ে আসার কয়েকদিন আগে রেকর্ড করা।' তিনি যখন আজকেরের গল্পটির জন্য রেকর্ড করছেন তখন তাঁর মির্চি ছাড়ার কথা পাকা হয়ে গেছে। তাই শেষবার স্টুডিওতে 'সানডে সাসপেন্স' রেকর্ড করার সময় তাঁর অবস্থা যে কেমন হয়েছে সেই কথাই এদিন জানালেন মীর।

তিনি লেখেন, 'গল্প পড়তে পড়তে অনেক সময় আমার গলা চোক করে গেছে।' এটাই স্বাভাবিক। মির্চির জন্মলগ্ন থেকে তিনি ছিলেন এই নৌকার ক্যাপ্টেন। তাঁর কণ্ঠ শুনেই সকাল শুরু হয় তিলোত্তমার। রেডিওতে 'হায় কলকাতা' অনুষ্ঠানে তাঁর গলা শুনে কাজে বেরোন অনেকেই। মুদ্রার এপিঠ ওপিঠ মানেই মির্চি (Radio Mirchi) ও মীর।

গত শুক্রবার মীরের পোস্টটি তাঁর ভক্তদের কাছে ছিল বিনা মেঘে বজ্রপাতের মত। তাঁর আবেগঘন পোস্টে ছিল মির্চি ছাড়ার কথা। ছিল প্রথমদিনকার আকাশবাণীর স্টুডিওতে তাঁর ছবি। প্রতি রবিবার ‘সানডে সাসপেন্স’ রেডিও মির্চির সিগনেচার প্রোগ্রাম। মীর আফসার আলির গলাও সেই অনুষ্ঠানে অন্য আবেগের নাম। সেই সিগনেচার শো'তে আর বাজবে না মীরের গলা।

চাঁদের পাহাড়ের শঙ্কর হোক বা শার্লক হোমস কিংবা ব্যোমকেশ বক্সী, তাঁর ভারিক্কি গলার টানে প্রত্যেকটি চরিত্র জীবন্ত হয়ে উঠত। তবে তিনি এও জানিয়েছেন মির্চি ছাড়লেও রেডিও তিনি ছাড়বেন না। হয়তো নতুন কোন চ্যানেলে নতুন ভাবে তাঁকে আবার শুনতে পাবেন তাঁর ভক্তরা। আফসোস একটাই ‘সানডে সাসপেন্স’ মীর হীন হয়ে পড়ল চিরকালের জন্য।

২৭ দিন পরেই রেডিওতে ফিরছেন মীর? ফেসবুকে নতুন ইঙ্গিত


```