Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিঠুনকে ঠুকে, রাজকে ‘শুভেচ্ছা’ কুণালের, পরিচালক লিখলেন ধন্যবাদ!

মিঠুন চক্রবর্তীকে নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল।

মিঠুনকে ঠুকে, রাজকে ‘শুভেচ্ছা’ কুণালের, পরিচালক লিখলেন ধন্যবাদ!

কুণাল-রাজ-মিঠুন

শেষ আপডেট: 16 December 2024 17:28

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে সাংসদ-অভিনেতা দেবের ‘মিঠুন’প্রীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘প্রজাপতি’ ছবিতে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল মিঠুন-দেব (Mithun Chakraborty, dev)। সে সময়ে কুণাল ঘোষ দেবকে প্রশ্ন করেছিলেন, ‘দেখো ভাই, তুমি তৃণমূলের সাংসদ। অথচ তুমি মিঠুনের সঙ্গে সিনেমা করছো, তাঁকে সোশাল মিডিয়ায় চুমু পাঠাচ্ছো, এটা কেন?’ দেবও পাল্টা উত্তর দেন, ‘তোমার সব বন্ধু যেমন আমার বন্ধু নয়, তেমন তোমার সব শত্রুও আমার শত্রু নয়।’

মিঠুন চক্রবর্তীকে নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল। দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরে মিঠুনকে অভিনন্দন জানিয়েও অতীত দিনের কথা মনে করিয়ে দেন কুণাল। এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ দীর্ঘ অপেক্ষার পর আপনাদের পদ্মশ্রী দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় পাঠানোটা ভুলে যাবেন না।’

আগামী ২০ তারিখ মুক্তি পেতে চলেছে মিঠুন অভিনীত ও রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। আর আজ সেই একই ধারা বজায় রেখে, অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। স্বাভাবিকভাবে ফের সেই ফেসবুক পোস্ট উঠে এল শিরোনামে।

কী লিখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ?

‘রাজনৈতিক মন্তব্য সরিয়ে রেখে পোস্ট:

20 ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'সন্তান।' রাজ চক্রবর্তীর ছবি। বহুদিন পর SVFএর রিলিজ। আছেন ঋত্বিক, শুভশ্রী, মিঠুনদা। বিষয়বস্তু যদিও যুগে যুগে বাংলা ছবিতে এসেছে, তবু, যা শুনলাম, 'সন্তান' ছবিটা নতুনত্ব, টানাপোড়েন, নাটকীয়তা দিয়ে সাজিয়েছে রাজ। অভিনেতা অভিনেত্রীরাও জীবনের সন্ধিক্ষণে অনভিপ্রেত অভিজ্ঞতার শেডগুলিকে ফুটিয়ে তুলেছেন দর্শকের হৃদয়স্পর্শী দক্ষতায়। ফলে, 'বহুরূপী'র পর আবার একটি বাংলা ছবি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। শুভেচ্ছা রইল।

পুনশ্চ: আমি ব্যক্তিগতভাবে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মিঠুনদাকে নিয়ে তৃণমূল বিধায়ক রাজের ছবি করার বিরুদ্ধে। কিন্তু এক সেরা পরিচালক যখন দক্ষ, অভিজ্ঞ অভিনেতাকে নিয়ে কাজ করেন, তখন সেই সিনেমাকে একজন দর্শক ও বাংলা সিনেমাপ্রেমী হিসেবে উপেক্ষা করার মানসিকতা আমার নেই। শুভেচ্ছা রইল 'সন্তান।' হাউস ফুল বোর্ড ঝুলতে থাকুক।’

কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেয়ার করেছেন খোদ ‘সন্তান’ (Shontaan) ছবির পরিচালক রাজ চক্রবর্তী (Raj chakraborty)। বহুদিন পর এসভিএফের প্রযোজনায় পরিচালক হিসেবে দেখা যাবে রাজ চক্রবর্তীকে। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) , অনুসূয়া মজুমদার।


```