Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘কৃষ ৪’-এ একাই তিনটি চরিত্র করবেন হৃতিক, কাহিনিতেও দারুণ টুইস্ট, রেখা-প্রিয়াঙ্কা থাকছেন?

অবশেষে আসছে ‘কৃষ ৪’। রাকেশ রোশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবার তিনি নয়, পরিচালকের চেয়ারে বসছেন ছেলে হৃতিক রোশন নিজেই।

‘কৃষ ৪’-এ একাই তিনটি চরিত্র করবেন হৃতিক, কাহিনিতেও দারুণ টুইস্ট, রেখা-প্রিয়াঙ্কা থাকছেন?

‘কৃষ ৪’

শেষ আপডেট: 9 April 2025 11:53

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আসছে ‘কৃষ ৪’। রাকেশ রোশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এবার তিনি নয়, পরিচালকের চেয়ারে বসছেন ছেলে হৃতিক রোশন নিজেই। শুধু পরিচালনা নয়, ‘কৃষ ৪’ নিয়ে আরও কিছু চমকপ্রদ তথ্য সামনে এল—যা শুনলে উত্তেজনা থামানো কঠিন!

বলিউডে প্রায় ২৫ বছরের সফর শেষে এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন হৃতিক। কিন্তু শুধু পরিচালক নন, এই ছবিতে তিনিই হিরো, তিনিই ভিলেন—এবং সূত্র বলছে, হৃতিক এবার অভিনয় করতে চলেছেন তিনটি ভিন্ন চরিত্রে! আগের ছবি ‘কৃষ ৩’-তেও দ্বৈত চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। এবার সেই চেনা ছক ভেঙে আরও বড় কিছু উপহার দিতে চলেছেন অভিনেতা-পরিচালক হৃতিক।

‘কৃষ ৪’-এর কাহিনি সময়ের সীমানা পেরিয়ে ছুটবে। জানা যাচ্ছে, গল্পে একসঙ্গে দেখা যাবে অতীত ও ভবিষ্যতের ছায়া। সঙ্গে থাকছে কৃষ ফ্র্যাঞ্চাইজির একঝাঁক পুরনো চরিত্র। প্রীতি জিন্টা, রেখা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়—সবাই ফিরে আসতে পারেন এই ছবিতে। কানাঘুষোয় শোনা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন নোরা ফতেহিও। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

পরিচালনার পাশাপাশি ‘কৃষ ৪’-এর 'ক্রিয়েটিভ ডিরেক্টর' হিসেবেও থাকছেন হৃতিক। তাঁর পাশে থাকছে যশরাজ ফিল্মস স্টুডিও। অর্থাৎ, চিত্রনাট্য থেকে ভিজুয়াল এক্সপেরিয়েন্স—সবেতেই থাকছে বড়সড় পরিকল্পনা। ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ‘কোই মিল গ্যায়া’ দিয়ে, যেখানে হৃতিকের সঙ্গে ছিলেন প্রীতি ও রেখা। ছবিটি ২০২৩ সালের ৮ আগস্ট ২০ বছর পূর্ণ করে। এরপর ‘কৃষ’ এবং ‘কৃষ ৩’-তে হৃতিক-প্রিয়াঙ্কা জুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

সর্বশেষ হৃতিককে দেখা গিয়েছে ‘ফাইটার’-এ দীপিকা পাড়ুকোনের বিপরীতে। সামনে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’, যেখানে হৃতিকের সঙ্গে থাকছেন কিয়ারা আডবানি ও জুনিয়র এনটিআর। সব মিলিয়ে বলাই যায়, ‘কৃষ ৪’ শুধু একটি সুপারহিরো ফিল্ম নয়, বরং এটি হতে চলেছে হৃতিক রোশনের কেরিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা।


```