Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যানিটারি ন্যাপকিনের উপরে কৃষ্ণের মূর্তি! মৌলবাদীদের নিশানায় ‘মাসুম সওয়াল’-এর পোস্টার

দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক আগে 'কালী' ছবি নিয়ে দেশজুড়ে কম বিতর্ক হয়নি। সিগারেট হাতে নিয়ে মা কালীর সাজে তোলা সেই ছবিটি হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছিল। তার আগে আবার নবী মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে দেশবিদেশে চা

স্যানিটারি ন্যাপকিনের উপরে কৃষ্ণের মূর্তি! মৌলবাদীদের নিশানায় ‘মাসুম সওয়াল’-এর পোস্টার

শেষ আপডেট: 4 August 2022 11:09

দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক আগে 'কালী' ছবি নিয়ে দেশজুড়ে কম বিতর্ক হয়নি। সিগারেট হাতে নিয়ে মা কালীর সাজে তোলা সেই ছবিটি হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছিল। তার আগে আবার নবী মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে দেশবিদেশে চাপের মুখে পড়েছিল ভারত। সবমিলিয়ে এই দেশে ধর্মীয় অসহিষ্ণুতা বারবার চাগার দিয়ে উঠেছে। বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা দেশ।

এবার ফের একটি হিন্দি ছবির পোস্টার ঘিরে বিতর্ক দানা বাঁধল। হিন্দু মৌলবাদীদের নিশানায় ‘মাসুম সওয়াল’ (Masoom Sawaal) নামের সেই হিন্দি ছবির পোস্টার। বলা হচ্ছে, সেই পোস্টারে শ্রী কৃষ্ণের (Krishna) ছবি আপত্তিজনকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

কী এই ছবির বিষয়?

জানা গেছে, ছবিটির মূল বিষয়বস্তু ঋতুস্রাব। যা নিয়ে ভারতীয় সমাজে ট্যাবুর শেষ নেই। এখনও মাসের ওই কটা দিনকে অপবিত্র মনে করা হয়। এমনকি বর্তমান সময়েও বহু জায়গাতেই ঋতুকালীন স্বাস্থ্যবিধিটুকুও মানার সুযোগ হয় না মেয়েদের। আর সেই ট্যাবুর বিরুদ্ধেই একাধিক প্রশ্ন তুলেছে সিনেমাটি।

ঝরঝরে বাংলায় গান গেয়ে মন জয় প্রবাসী বঙ্গতনয়ার! মুগ্ধ ঋতুপর্ণাও

ছবির গল্পটি হলো, বড়দের থেকে একটি কৃষ্ণমূর্তি উপহার পেয়েছিল একটি ছোট্ট মেয়ে। সেই এই ছবির প্রধান চরিত্র। তার হাতে মূর্তিটি দিয়ে বলা হয়েছিল, কৃষ্ণই তার ভাই। খুদে শিশুটি অতশত না বুঝেই মূর্তিটির সঙ্গে সখ্য পাতিয়ে ফেলে। এর মাঝেই বয়ঃসন্ধিতে এসে দাঁড়ায় সে। ঋতুমতী হয় মেয়েটি।

সঙ্গে সঙ্গেই তার উপর এসে চেপে বসে একগাদা সামাজিক ট্যাবু। যার বিরুদ্ধেই প্রশ্ন ছোড়ে মেয়েটি। এমনকি আদালতেরও দ্বারস্থ হয়। এই হল ছবির বিষয়বস্তু। আর সেই ‘মাসুম সওয়াল’ ছবির পোস্টার নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সেই পোস্টারে একটি স্যানিটারি ন্যাপকিনের আদল ফুটে উঠেছে। যার উপরে ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা গিয়েছে একটি কৃষ্ণমূর্তি। স্যানিটারি ন্যাপকিনের উপরে কৃষ্ণের মূর্তি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলেই দাবি একদল মৌলবাদীদের।

Masoom Sawaal

যদিও ছবির নির্মাতাদের বক্তব্য, কারওর ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না আমাদের। ঋতুস্রাব নিয়ে সমাজের এই কুসংস্কারের শিকড়ে আঘাত করাই মূল ভাবনা ছিল। ছবির পরিচালক জানান, যেহেতু ঋতুস্রাব সংক্রান্ত বিষয়ের উপরে ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে, সেইজন্যই ন্যাপকিনের ছবি পোস্টারে ব্যবহার করা হয়েছে।


```