Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

বন্ধ হতে চলেছে 'কোন গোপনে মন ভেসেছে'? শ্যামলী-অনিকেতের প্রেমের বিদায় ঘণ্টা বাজল বলে

শোনা যাচ্ছে, এই দুটি নতুন আসন্ন মেগাকে জায়গা ছাড়তে শেষ হয়ে যেতে পারে শ্বেতা-রণজয়ের 'কোন গোপনে মন ভেসেছে'। 
 

বন্ধ হতে চলেছে 'কোন গোপনে মন ভেসেছে'? শ্যামলী-অনিকেতের প্রেমের বিদায় ঘণ্টা বাজল বলে

Kon Gopone Mon Bhesche

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 August 2025 14:18

দ্য ওয়াল ব্যুরো : জি বাংলায় আসতে চলেছে নতুন দুটি সিরিয়াল যার জন্য শোনা যাচ্ছে শেষ হয়ে যেতে পারে বেশ কয়েক বছর ধরে চলা জনপ্রিয় সিরিয়াল 'কোন গোপনে মন ভেসেছে' (Kon Gopone Mon Bheseche)।

শ্যামলীর চরিত্রে শ্বেতা ভট্টাচার্যর অভিনয় শুরুর থেকে দর্শকদের মন জয় করে নিয়েছিল। তাঁর বিপরীতে হিরো আছেন অভিনেতা রণজয় বিষ্ণু। তবে ইদানিং কালে এই সিরিয়ালের থেকে টিআরপি সেভাবে আসছে না। দর্শকদের মধ্যেও শ্যামলী আর অনিকেতের রসায়ন দেখার উৎসাহ কমে এসছে।

Kon Gopone Mon Bheseche: রবীন্দ্রজয়ন্তীতে 'চিত্রাঙ্গদা' নৃত্যনাট্যে  একসঙ্গে নাচ, আরও কাছাকাছি অনিকেত-শ্যামলী, কী ঘটবে?, বায়োস্কোপ নিউজ

#REl

অন্যদিকে, জি বাংলায় আসতে চলেছে নতুন দুটি মেগা। নতুন ধারাবাহিক ‘কোনে দেখা আলো’। যার মুখ্য ভূমিকায় রয়েছে অভিনেত্রী নন্দিনী দত্ত এবং সাইনা চট্টোপাধ্যায়। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে সামনে এলেও সময় স্লট সামনে আসেনি। আরও এক সময় স্লটে আসতে চলেছে 
শ্রুতি আর আরাত্রিকা মাইতির এক নতুন ধারাবাহিক আসতে চলেছে জি-বাংলায়।

Kon Gopone Mon Bheseche | Ep - 216 | Best Scene | Aug 27 2024 | Zee Bangla  | Watch for free on ZEE5 - YouTube

শোনা যাচ্ছে, এই দুটি নতুন আসন্ন মেগাকে জায়গা ছাড়তে শেষ হয়ে যেতে পারে শ্বেতা-রণজয়ের 'কোন গোপনে মন ভেসেছে'।

এই মেগা জনপ্রিয়তার যতটা উচ্চতায় উঠেছিল আজগুবি চিত্রনাট্যে ততটাই এই সিরিয়ালের মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালটি যে চলছে তা জানেই না বহু দর্শক।

তবে চ্যানেল কর্তৃপক্ষর থেকে এই সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে এখনও নিশ্চিত খবর কোনও জানা যায়নি। দেড় বছরের বেশি চলা সিরিয়ালটির ভাগ্য নির্ধারণ করবে এখন আসন্ন দুটি সিরিয়াল।


```