Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো উদ্বোধন হল, কতদিন চলবে ফিল্ম ফেস্টিভ্যাল

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অনুষ্ঠিত হল ২০২২ সালের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের (Kolkata international film festival)লোগো উদ্বোধন। শিশির মঞ্চে চলচ্চিত্র উৎসবের (kiff) লোগো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সে

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো উদ্বোধন হল, কতদিন চলবে ফিল্ম ফেস্টিভ্যাল

শেষ আপডেট: 10 December 2022 11:34

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অনুষ্ঠিত হল ২০২২ সালের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের (Kolkata international film festival)লোগো উদ্বোধন। শিশির মঞ্চে চলচ্চিত্র উৎসবের (kiff) লোগো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন অরূপ বিশ্বাস এবং বীরবাহা হাঁসদা। তথ্য সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী রুক্মিণী মৈত্র, পরিচালক রাজ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্টজনেরা।

এই বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে আগামী ১৫ ডিসেম্বর। নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চন শাহরুখ খান সহ একাধিক বলিউড তারকা এবং সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।

এই বছর চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য পৃথিবীর ৫৭টি দেশ থেকে মোট ১ হাজার ৭৮টি ছবির আবেদন জমা পড়েছিল। এগুলির মধ্যে থেকে ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা পেয়েছে ১৮৩টি ছবি। এগুলির মধ্যে ১৩০টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি অর্থাৎ ফিচার ফিল্ম এবং ৫৩টি স্বল্প দৈর্ঘ্যের ছবি অর্থাৎ শর্ট ফিল্ম।

শহরের ১০টি সিনেমা হলে প্রদর্শিত হবে এবারের নির্বাচিত ছবিগুলি। মোট শোয়ের সংখ্যা ২৩১টি।

এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানো! পৌষমেলা হচ্ছে, কিন্তু বিশ্বভারতী আয়োজক নয়


```