Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেম-কলরব, শঙ্খ-আজানে 'কলকাতা চলন্তিকা'! মুক্তি পেল পাভেলের নতুন ছবির ট্রেলার

দ্য ওয়াল ব্যুরো: দু'বছরেরও বেশি সময় পর নতুন সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন পাভেল (Pavel)। সঙ্গে ঝুলিতে ভরে আনছেন কলকাতা শহরের তিনদিনের গল্প। নাম 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। আজ মুক্তি পেল সেই ছবির ট্রেলার। মধ্য কলকাতার গিরিশ পার্কে

প্রেম-কলরব, শঙ্খ-আজানে 'কলকাতা চলন্তিকা'! মুক্তি পেল পাভেলের নতুন ছবির ট্রেলার

শেষ আপডেট: 30 July 2022 09:48

দ্য ওয়াল ব্যুরো: দু'বছরেরও বেশি সময় পর নতুন সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরছেন পাভেল (Pavel)। সঙ্গে ঝুলিতে ভরে আনছেন কলকাতা শহরের তিনদিনের গল্প। নাম 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। আজ মুক্তি পেল সেই ছবির ট্রেলার। মধ্য কলকাতার গিরিশ পার্কে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ৬ বছর পরও শহরবাসীর মনে সেই স্মৃতি টাটকা। সেই স্মৃতিকথাই সিনেমার ট্রেলারে আরও একবার উস্কে দিলেন পাভেল।

Kolkata Chalantika

জানা গেছে, মোট তিনদিনের গল্প বলবে এই সিনেমা। ঘটনার আগের দিন, ব্রিজ ভাঙার দিন এবং তার পরেরদিন- মোট এই তিনদিনের গল্পকেই সিনেমার পর্দায় তুলে ধরবেন পরিচালক। আগামী ২৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আজ ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা যে আরও বেড়ে গেছে, তা বলাই বাহুল্য।

‘কুছ তো লোগ কহেঙ্গে’, ‘শামশেরা’র ব্যর্থতা নিয়ে দীর্ঘ পোস্ট সঞ্জয় দত্তের

পাভেল বরাবরই সত্যি ঘটনার ওপর সিনেমা বানাতে পছন্দ করেন। তবে তাতে নিজের কল্পনাও মেশান। এর আগে 'রসগোল্লা'য় যেমন নবীনচন্দ্র দাসের জীবনী তুলে ধরেছিলেন, তেমনই জিতের সঙ্গে 'অসুর' ছবিতে দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গার গল্প বলেছিলেন। এবারও কলকাতা কেন্দ্রিক সত্যি ঘটনাকে নিয়ে আসছেন বড়পর্দায়। ২০১৬ সালে যেই ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমা, ৬ বছর পেরিয়ে বর্তমানে কেমন আছে সেই জায়গা? এই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে ছবিটি।

সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে একঝাঁক তারকা অভিনেতাকে। রয়েছেন, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, সৌরভ দাস, ইশা সাহা, অনামিকা সাহা, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিশ্বরূপ বিশ্বাস, কিরণ দত্ত, দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাভেল নিজেও।

Kolkata Chalantika

'কলকাতা চলন্তিকা'য় শোনা যাবে মোট ৫টি গান। সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য, সৌপ্তিক মজুমদার। গানগুলি লিখেছেন পাভেল এবং বারিষ। ছবির গল্পও পাভেল নিজে লিখেছেন। গল্প লেখায় তাঁর সহকারী ছিলেন অধ্যাপক স্বাতী বিশ্বাস। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় ছবিটির ট্রেলার পোস্ট করা হয়। তার ক্যাপশনে লেখা হয়েছে, 'মিলে শঙ্খ আর আজান একই সুর পাড়ায় পাড়ায়, প্রেম হোক, কলরব হোক কলকাতা চলন্তিকায়!'

দেখুন ট্রেলার:

https://youtu.be/gQy5_hxU3iU

```