Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়োহানি শুধু ইউটিউবে নয়, জলেও দাপান! সিংহলি তারকার ইতিহাস ভূগোল চমকে দেওয়ার মতো

দ্য ওয়াল ব্যুরো: মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াবি.. অ্যাওয়িলেয়ি... ভাষা না বুঝলেও সুর তাল লয় ছন্দ সবকিছু মিলিয়ে এ গান মনে গেঁথে গেছে। কলকাতা হোক কিংবা কানাডা, গুজরাত হোক কিংবা গুয়াতেমালা, পৃথিবীর কোণায় কোণায় সুযোগ পেলেই মোব

ইয়োহানি শুধু ইউটিউবে নয়, জলেও দাপান! সিংহলি তারকার ইতিহাস ভূগোল চমকে দেওয়ার মতো

শেষ আপডেট: 4 September 2021 04:18

দ্য ওয়াল ব্যুরো: মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াবি.. অ্যাওয়িলেয়ি... ভাষা না বুঝলেও সুর তাল লয় ছন্দ সবকিছু মিলিয়ে এ গান মনে গেঁথে গেছে। কলকাতা হোক কিংবা কানাডা, গুজরাত হোক কিংবা গুয়াতেমালা, পৃথিবীর কোণায় কোণায় সুযোগ পেলেই মোবাইল স্ক্রিন জুড়ে বেজে উঠছে সিংহলি এই গান। নেপথ্যে শ্রীলঙ্কার (Srilanka) 'র‍্যাপ প্রিন্সেস' ইয়োহানি ডি সিলভা (Yohani de Silva)। ইউটিউবে ইয়োহানির 'মানিকে মাগে হিথে' এই মুহূর্তে ৮৪ মিলিয়ন ভিউ নিয়ে জাতীয় রেকর্ড গড়েছে। শ্রীলঙ্কার আর কোনও মহিলা সঙ্গীতশিল্পী এর আগে দশ লাখ সাবস্ক্রাইবারের গণ্ডি ছুঁতে পারেননি। নেট দুনিয়াকে নাচিয়ে তোলা ইয়োহানির গান যে আসছে পুজোয় কলকাতার পাড়ায় পাড়ায় বাজবে, সেই ভবিষ্যদ্বাণী এখন থেকেই করা যায়। কিন্তু শ্রীলঙ্কান এই ইউটিউব তারকার ইতিহাসের খোঁজ ক'জন রাখেন? কতজনই বা জানেন ইয়োহানির ভূগোল? আরও পড়ুন: সিংহলি তালে মেতেছে নেট দুনিয়া, 'মানিকে মাগে হিথে'-র মানে জানেন? রইল বাংলা অনুবাদ  আঠাশ বছরের ইয়োহানির ইতিহাস চমকে দেয় যদি তাঁর স্কুলজীবনের দিকে চোখ মেলা যায়। স্কুলজীবনে দক্ষ সাঁতারু ছিলেন ইয়োহানি। ওয়াটাল পোলোতেও তিনি হয়ে উঠেছিলেন রীতিমতো সেলিব্রেটি। সুইমিং পুলের জলে ইচ্ছেমত দাপিয়ে বেড়াতেন, ছটফটিয়ে খেলা করতেন বন্ধুদের সঙ্গে। স্কুলে সাঁতারে তিনিই ছিলেন সেরার সেরা। অবশ্য ফোনের স্ক্রিনে ইয়োহানিকে মাইক হাতে দেখলে তাঁর সেই রূপ চেনার উপায় নেই। তবে এখনও যে সুযোগ পেলেই জলে নেমে পড়েন না তাই বা কে বলতে পারে! ইয়োহানি ডি সিলভার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। আর মা প্রাক্তন এয়ার হোস্টেস। ছোট থেকেই গান গাইতে বেজায় ভালবাসতেন ইয়োহানি। আর তাঁকে নিয়ম করে সাহস জুগিয়ে গিয়েছিলেন তাঁর মা দিনিথি ডি সিলভা। ৮৪ মিলিয়ন ভিউয়ের রেকর্ডের পিছনে সেই মায়ের ভূমিকাও কিন্তু কম নেই। কলোম্বোয় জন্ম হলেও বাবার কাজের সূত্রে শ্রীলঙ্কার নানা জায়গায় থাকতে হয়েছে ইয়োহানিকে। দ্বীপরাষ্ট্রের আনাচে কানাচে কেটেছে তাঁর ছোটবেলা। তারপর বড় হতেই পাড়ি জমান বিলেতে। আরও পড়ুন: 'আব্বা' ফিরছে নতুন জাহাজে, ৪০ বছর পর সমুদ্রের তলা থেকে উঠে বসলেন চার বন্ধু  ইংল্যান্ডেই র‍্যাপ গানের জগতকে আরও কাছ থেকে দেখেন ইয়োহানি। নিজের স্বপ্নের বীজ আরও মজবুত হয়। গান লিখতে লিখতে, গাইতে গাইতে একটু একটু করে বড় করতে থাকেন তাঁর কেরিয়ারকে। তার মাঝেই আবার অস্ট্রেলিয়া থেকে সেরে ফেলেন অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি। বেশ কয়েক বছর ধরেই ইউটিউবে আসর জমিয়েছেন ইয়োহানি ডি সিলভা। তাঁর সিংহলি গানের তালে তালে হামেশাই নেচে ওঠেন শ্রীলঙ্কার সঙ্গীতপ্রেমীরা। ফ্যান ফলোয়ারদের সংখ্যাও দিন দিন বেড়ে চলছিল। তবে ২০২১ সালে এসে ইয়োহানির কেরিয়ার মোড় নিল নতুন বাঁকে। শ্রীলঙ্কার জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাথিসান রাথনায়াকার গান 'মানিকে মাগে হিথে' নতুন রূপে নিজের মতো করে গেয়ে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছেন তিনি। একলাফে তাঁর কেরিয়ার উঠে গিয়েছে অনেক অনেক উচ্চতায়। ভাষা বোঝার দরকার নেই, পাড়ার প্যান্ডেলে ইয়োহানির গান শুনতে পেলে নিজে থেকেই নেচে উঠবে আপনার পা, গ্যারান্টি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```