Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

নতুন বছরে কী রেজোলিউশন নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে জড়িয়ে ধরল বাঙালি। কত মানুষ নিলেন কত প্রতিশ্রুতি। ২০২৫ এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রেজোলিউশন কী?

নতুন বছরে কী রেজোলিউশন নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

তরুণ প্রসেনজিৎ

শেষ আপডেট: 6 January 2025 11:19

শুভঙ্কর চক্রবর্তী

শনিবার দুপুর-দুপুর। মধ্য কলকাতার ক্যালকাটা ক্লাবে প্রকাশিত হল নতুন বছরের ক্যালেন্ডার। ক্যালেন্ডারে প্রতি মাসের পাতায় দেখা যাবে তাঁরা প্রত্যেকেই নারী। কেউ ছাত্রী আবার কেউ উদ্যোক্তা আবার কেউ ব্যবসায়ী। প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এই ১২ জন নারীকে সাজিয়েছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। প্রত্যেক ক্যালেন্ডার গার্ল অভিষেকের সাজসজ্জায় ছিল ভিন্ন এবং অসাধারণ। ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর হাতেই ক্যালেন্ডারের প্রথম পাতা উল্টে গেল। ((Prosenjit Chatterjee)

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে জড়িয়ে ধরল বাঙালি। কত মানুষ নিলেন কত প্রতিশ্রুতি, জেন-জিদের ভাষায় ‘রেজোলিউশন’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee, Prosenjit Chatterjee Actor, Prosenjit Chatterjee age, Prosenjit Chatterjee Fitness) রেজোলিউশন নিলেন কিছু? ‘আমার সবটাই সবাই জানে। যা হচ্ছে সপ্তাহে দুবার করে প্লেনে চাপতে হচ্ছে, কাজের কারণেই। আমার রেজোলিউশন, ৩৬৫ দিনে যেন ৩০০ দিন ক্যামেরার সামনে থাকতে পারি!’

প্রসঙ্গত, ২০২৫ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে, ছবিটি অগাস্টে রিলিজ করতে চলেছে।’


```