Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুঘলে এত অ্যালার্জি! তাজমহল-লালকেল্লা ভেঙে দিন, গর্জে উঠলেন নাসিরুদ্দিন

দ্য ওয়াল ব্যুরো: দেশের বর্তমান রাজনীতি, সমাজনীতির বিরুদ্ধাচারণ করে বারংবার প্রতিবাদ করে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। তাঁর অভিযোগ, বর্তমানে ভারতের প্রাচীন ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা

মুঘলে এত অ্যালার্জি! তাজমহল-লালকেল্লা ভেঙে দিন, গর্জে উঠলেন নাসিরুদ্দিন

শেষ আপডেট: 24 February 2023 09:53

দ্য ওয়াল ব্যুরো: দেশের বর্তমান রাজনীতি, সমাজনীতির বিরুদ্ধাচারণ করে বারংবার প্রতিবাদ করে কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। তাঁর অভিযোগ, বর্তমানে ভারতের প্রাচীন ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মুঘলদের (Mughals) ভারতীয় ইতিহাসে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। এবার সেই নিয়েই গর্জে উঠলেন নাসিরুদ্দিন।

সম্প্রতি নিজের আগামী ওয়েবসিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই বলিউড অভিনেতা। সেখানেই সাক্ষাৎকার দেওয়ার সময় মুঘলদের প্রসঙ্গ উঠতে তিনি বলেন, "দেশের ইতিহাসে মুঘলদের যেমন অতিরঞ্জিত করার কোনও প্রয়োজন নেই, তেমনই তাঁদের ভিলেন সাজানোরও প্রয়োজন নেই!"

খানিক থেমে নাসিরুদ্দিন আরও বলেন, "ইদানিং দেশের মানুষের মধ্যে অদ্ভুত এক প্রবণতা দেখা যাচ্ছে। বলা হচ্ছে, মুঘলরা যা করেছেন, সবই নাকি খারাপ। এভাবে ইতিহাসের ভুল ব্যাখা হচ্ছে। সবার যদি মনে হয় মুঘলদের সবই খারাপ, তাহলে সরকার গিয়ে তাজমহল (Taj Mahal) ও লালকেল্লা (Red Fort) গুঁড়িয়ে দিক। ব্যস, সমস্যা মিটে যায় তাহলে।"

প্রসঙ্গত, মাসখানেক আগেই 'পাঠান' নিয়ে চলা বিতর্কের মাঝে অভিনেতার স্ত্রী রত্না পাঠক শাহ বলেছিলেন, "নাসিরুদ্দিনকে কোনওরকম বিতর্কিত বিষয়ে মন্তব্য করতে দিই না। দেশে যেভাবে হিংসা ছড়াচ্ছে, তাতে যে কোনওদিন যে কেউ বাড়িতে এসে ইট-পাথর ছুড়তে পারে। এখন কোনওকিছুই অসম্ভব নয়।" রত্না এরপর আরও বলেন, “বর্তমানে কাজ পাওয়া এমনিতেই কঠিন হয়ে পড়েছে। তবে ভয় পেলে চলবে না। কিন্তু সতর্ক থাকতে হবে।"

সাদাকালোয় দুজনের প্রথম ছবি, শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে স্মৃতি রোমন্থন বনি কাপুরের


```