Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রিনা দত্তর সঙ্গে আমিরের বিচ্ছেদের জন্য দায়ী কিরণ! ২২ বছর পর মুখ খুললেন পরিচালক

রিনা দত্তর সঙ্গে বিচ্ছেদের আগেই নাকি আমিরের সঙ্গে কিরণের প্রেম শুরু হয়েছিল। কিরণই ছিল ওঁদের বিচ্ছেদের কারণ এমনই মত সকলের। সেই ভুল দূর ভাঙলেন কিরণ নিজে!

রিনা দত্তর সঙ্গে আমিরের বিচ্ছেদের জন্য দায়ী কিরণ! ২২ বছর পর মুখ খুললেন পরিচালক

Kiran Rao & Amir Khan

শেষ আপডেট: 13 March 2024 11:40

দ্য ওয়াল ব্যুরো: কিরণ রাও পরিচালিত নতুন ছবি ‘লাপাতা লেডিস’ ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ‘ধোবি ঘাট’-এর পর প্রায় ১৪ বছর পর আবার নির্দেশনায় এলেন আমিরের প্রাক্তন স্ত্রী!


এই ‘আমিরের প্রাক্তন স্ত্রী’ কথাটাই কিরণ রাওকে বিচ্ছেদের পরেও শুনতে হয়। যেন এটাই ওঁর একমাত্র পরিচয়! তবে অদ্ভুত ভাবেই এই তকমা নিয়ে উনি বিব্রত নন। বরং খোলা মনে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমি জানি আমার সঙ্গে সারাজীবন আমিরের নাম জুড়ে থাকবে। সেটা নিয়ে অতো ভাবি না। আমরা আগেও বন্ধু ছিলাম, আজও আছি। 


লগন ছবি মুক্তির এক বছর পর অর্থাৎ ২০০২ সালে রিনা রায় ও আমির খানের বিচ্ছেদ হয়। লগন ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন কিরণ। সবাই এটাই ভাবে যে কিরণই রিনা ও আমিরের বিচ্ছেদের কারণ। তবে তা নয় সেটা কিরণ নিজেই পরিষ্কার করে বলে দিলেন একটি সাক্ষাৎকারে। জানালেন, কিরণ যখন আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করছিলেন, সেই সময় আমিরের সঙ্গে ওঁর সম্পর্ক দানা বাঁধে।

Aamir Khan And Kiran Rao Pose For A Picture On The Sets Of Their Film Post  Announcing Divorce
কিরণ আরও বলেন, ‘অনেকেই ভাবে আমির আর আমার লগনের সময় থেকেই প্রেম শুরু হয়েছিল। আসলে তা নয়। স্বদেশ ছবিতে যখন আমি কাজ করছিলাম তখন আমির মঙ্গল পান্ডে নিয়ে ব্যস্ত ছিল। আমরা একসঙ্গে কিছু বিজ্ঞাপন শ্যুট করেছিলাম। তখনই ৩-৪ বছর পর আবার আমাদের দেখা হয়। আসলে লগনের শ্যুটিংয়ের সময় আমরা কথাও তেমন বলতাম না। কারণ ওইসময় আমি অন্য একজনের সঙ্গে প্রেম করতাম। ২০০৪ থেকে আমার আর আমিরের প্রেমটা শুরু হয়। তাই আমার জন্য ওঁদের ডিভোর্স হয়েছিল এই কথাটা একেবারেই ভুল।’


ওঁদের প্রেম শুরুর পরেও কিরণকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হত। আমির তাঁর পুরনো সম্পর্কের খারাপলাগাগুলো থেকে তখনও বেরোতে পারেনি। তাই তাঁকে কাউন্সিলিংও করাতে হত।
২০০৫ সালে বিয়ে করে আমির ও কিরণ, ২০২১ সালে ওঁদের বিচ্ছেদ হয়। তবে আইনত আলাদা হলেও বন্ধুত্ব আজও অটুট আছে। ছেলে আজাদকে দুজনে মিলেই দেখাশোনা করে এই যুগল। সম্প্রতি আমির খানের প্রযোজনায় মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’।


```