Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের প্রাক্তন কিরণের সঙ্গে জুটি বাঁধলেন আমির খান 

আবার প্রাক্তন কিরণ রাওয়ের সঙ্গে জোট বাঁধলেন অভিনেতা।

ফের প্রাক্তন কিরণের সঙ্গে জুটি বাঁধলেন আমির খান 

শেষ আপডেট: 25 January 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো: রিনা দত্ত, কিরণ রাও। পরপর দুজনের সঙ্গে বিবাহের ইতি ঘটেছে অভিনেতার। কানাঘুষো শোনা যাচ্ছে উনি এখন প্রেমে মেতেছেন 'দঙ্গল'-এর অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে। বলিপাড়ার অভিনেতাদের নিয়ে গুঞ্জন সবসময়ই চলতে থাকে।


আবার প্রাক্তন কিরণ রাওয়ের সঙ্গে জোট বাঁধলেন অভিনেতা। তবে ব্যক্তিগত জীবনে নয়, কাজের জগতে। 'ধোবি ঘাট'-এর পর ১৪ বছর পরে আবার পরিচালনায় ফিরছেন কিরণ রাও। যার প্রয়োজক আমির খান। ছবির নাম, 'লাপাতা লেডিস'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এর ট্রেলার। সদ্যবিবাহিত এক দম্পতির গল্প। বিয়ে করে বাড়ি ফিরে ছেলেটি দেখে যাকে সে বিয়ে করেছে বাড়িতে নিয়ে আসা মেয়েটি সে নয়। মাথায় ঘোমটা থাকার জন্য সে বুঝতে পারেনি কাকে সে নিয়ে এসেছে। এরপরই সে পুলিশের কাছে গিয়ে এফআইআর করে বউ খোঁজার জন্য। এখানে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা, রবি কিশান।


কমেডি স্যটায়ার দিয়ে ছবির গল্প তৈরি হয়েছে ট্রেলার দেখেই বোঝা যায়। অন্য ধরনের গল্প আনার জন্য পরিচিত কিরণ রাও। এত বছর পর আবার ওনার পরিচালনায় 'লাপাতা লেডিস' দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। ছবিটি ইতিমধ্যেই দেখানো হয়েছে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। 

আমির খান এই ছবি নিয়ে উত্তেজিত। টরন্টোতে ছবিটি দেখানোর পর উনি বলেন, 'সিনেমার ট্রেলার যে সবার ভালো লেগেছে সেটা নিয়ে আমি খুবই খুশি। তবে সবচেয়ে বেশি খুশি কিরণ ছবিটা পরিচালনা করেছে বলে। ও-ই পারে সহজ ভাবে সবার কাছে নিজের কণ্ঠস্বর পৌঁছে দিতে। কবে সিনেমাটি মুক্তি পাবে তার অপেক্ষায় সবাই।'


চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানোর পর উদ্দীপ্ত পরিচালক কিরণ রাও। বলেন, 'সিনেমাটি দেখতে দেখতে সবার প্রতিক্রিয়া দেখে আমি খুব খুশি। আর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে সিনেমাটি দেখানো হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ। এবার চাই সিনেমাটি ভারতে মুক্তি পাক। দেশের দর্শকদের ছবিটি কেমন লাগে এখন সেটাই দেখার।‘ 


বিপ্লব গোস্বামীর লেখা গল্পটিতে সংলাপ লিখেছেন স্নেহা দেশাই। আবার 'ধোবি ঘাট'-এর মতোই অন্য ধরনের এক গল্প দেখার আশায় দর্শকরা। ছবিটি মুক্তি পাচ্ছে ১ মার্চ।


```